ফেরি থেকে পদ্মা নদীতে পড়ে যুবক নিখোঁজ - Rajbari
জহুরুল ইসলাম হালিম
৩ ফেব্রুয়ারী ২০২৬, ৫:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফেরি থেকে পদ্মা নদীতে পড়ে যুবক নিখোঁজ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাট এলাকায় ফেরি থেকে পদ্মা নদীতে পড়ে এক যুবক নিখোঁজ হয়েছেন। নিখোঁজ যুবক উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শাহাদত মেম্বার পাড়া গ্রামের মোহন শিকদারের ছেলে রেজাউল শিকদার (৪০)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান নামের একটি ফেরি থেকে ওই যুবক নদীতে পড়ে যান। ঘটনার পরপরই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে গোয়ালন্দ ও পাটুরিয়া ফায়ার সার্ভিসের দুটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ যুবককে উদ্ধারে তৎপরতা শুরু করে। পাশাপাশি নৌপুলিশও উদ্ধার কার্যক্রমে অংশ নেয়।

দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা জানান, লোকমারফতে জানতে পেরেছি, ওই যুবক নিজেই নদীতে ঝাঁপ দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। খবর পাওয়ার পর থেকেই আমরা উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছি। ফায়ার সার্ভিসের দুটি দলও উদ্ধারের কাজে নিয়োজিত রয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ যুবকের সন্ধান মেলেনি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে নৌপুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

রাজবাড়ীতে মেয়াদোত্তীর্ণ শিশু পণ্য বিক্রির দায়ে জেল-জরিমানা

রাজবাড়ীতে বিএন‌পির জুলাই গণঅভূত্থান দিবস পালন

পাংশায় সাংবাদিককে মারধরের মামলায় বিশু সরদার গ্রেফতার

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজবাড়ীতে ১১ দলীয় জো‌টের সমাবেশ ও মি‌ছিল

দৌলতদিয়া পোড়াভিটার শীর্ষ মাদক সম্রাজ্ঞী রিনা হেরোইনসহ গ্রেপ্তার

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

১০

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

১১

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

১২

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

১৩

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

১৪

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৫

রাজবাড়ীতে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: পোস্ট মাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

১৬

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৭

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৮

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

১৯

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

২০