মারামারি করে যুবককে পদ্মায় ফেলে দেয়ার অভিযোগ, উদ্ধার হয়নি দুই দিনেও - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মারামারি করে যুবককে পদ্মায় ফেলে দেয়ার অভিযোগ, উদ্ধার হয়নি দুই দিনেও

মারামারির জেরে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে ফেলে দেয়ার ২৪ ঘন্টা পার হলেও নিখোঁজ যুবকের সন্ধান মেলেনি। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে।

নিখোঁজ ওই যুবকের নাম মো. রজাউল শিকদার (৩৮)। সে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের বাহিরচর শাহাদাৎ মেম্বার পাড়া এলাকার মৃত মহিউদ্দিন শিকদারের ছেলে। স্বজনদের দাবি, তাকে পরিকল্পিত ভাবে হত্যার উদ্দেশ্যে নদীতে ফেলে দেয়া হয় এবং সাঁতরে তীরে উঠতেও বাধা প্রদান করা হয়। এর আগে গত মঙ্গলবার (৩ ফেব্রুয়ারী) বিকাল সাড়ে ৩ টার দিকে দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সানিয়া খাতুন (১৮) বলেন, ‘ আমি ওই সময় নদীতে গোসল করছিলাম। দৌলতদিয়া ৩ নং ফেরি ঘাটে একটি ফেরি এসে ভিড়লে ওই ফেরি থেকে নেমে পন্টুনে দুই ব্যাক্তি মারামারি শুরু করে। এক পর্যায়ে দুই জনই নদীতে পড়ে যায়। এ সময় এক ব্যাক্তি কয়েক জনের সহযোগিতায় উপরে উঠে আসে এবং অপর ব্যাক্তি উপরে উঠতে গেলে তাকে পাশে থাকা ইট দিয়ে আঘাত করে। এতে সে আর উপরে উঠতে পারেনি। কিছুক্ষণ ভেসে থাকার পর সে ডুবে যায়।’

নিখোঁজ যুবকের বড় ভাই মো. রবিউল শিকদার বলেন, ‘আমাদের জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে স্থানীয় কিছু লোকের সাথে বিরোধ চলে আসছিল। তারা ইতিমধ্যে বিভিন্ন ভাবে আমাদের পরিবারের সদস্যদের হুমকি-ধামকি দিয়ে আসছিল। তারাই পরিকল্পিত ভাবে ফেরিতে গন্ডগোল বাঁধিয়ে পন্টুন থেকে আমার ভাইকে নদীতে ফেলে দেয়। আমার ভাই বাঁচার জন্য নদীতে থেকে তীরে উঠার চেষ্টা করে। কিন্তু তারা তাকে তীরে উঠতে বাঁধা দেয় এবং পাশে থাকা ইটের টুকরো দিয়ে ঢিল ছুঁরে তাকে আঘাত করে। এটা কোন দূর্ঘটনা নয়। এটা পরিকল্পিত হত্যাকান্ড। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

আরিচা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের (নৌ ও স্থল)  লিডার মো. জয়নুল আবেদিন বলেন, ‘খবর পেয়ে আমরা মঙ্গলবার বিকেল ৪টার দিকে উদ্ধার অভিযান শুরু করি। টানা সন্ধ্যা ৭ পর্যন্ত তল্লশি করেও নিখোঁজ ব্যাক্তির সন্ধান পাইনি। তীব্র শীত ও অন্তত ৪০ ফুট পানির গভীরতা থাকায় উদ্ধার কাজ সাময়িক বন্ধ করা হয়। এরপর বুধবার সকল ১০টা থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরু করেছি, এখনো নিখোঁজের কোন সন্ধান মেলেনি।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন জানান, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ফেরিটি পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে এসে দৌলতদিয়া ৩ নং ফেরি ঘাটে ভেড়ার পর নিখোঁজ ব্যাক্তি ও আরো কয়েকজন ধস্তাধস্তি করতে করতে পন্টুনে নামে বলে লোকমুখে জানতে পেরেছি। একপর্যায়ে দুই ব্যাক্তি পন্টুন থেকে নদীতে পড়ে যায়। তাদের মধ্যে একজন নিখোঁজ রয়েছে। নিখোঁজ ব্যাক্তিকে উদ্ধারে ঘাটটি সাময়িক বন্ধ রয়েছে এবং পন্টুন সরিয়ে দিয়ে উদ্ধার কাছে সহযোগিতার করা হচ্ছে বলে তিনি জানান।

এ প্রসঙ্গে দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) ত্রীনাথ সাহা জানান, নিখোঁজ রেজাউল শিকদারের সঙ্গে অপর এক ব্যাক্তির মারামারির এক পর্যায়ে দু’জন নদীতে পড়ে যায়। একজন তীরে উঠে আসে, অপরজন নদীতে নিখোঁজ হয়। বুধবার বেলা সাড়ে ৩টা পর্যন্তও নিখোঁজ ব্যাক্তি সন্ধান পাওয়া যায়নি। তিনি আরো জানান, নিখোঁজ রেজাউল শিকদারের বিরুদ্ধে একাধিক ছিনতাই মামলা রয়েছে। ছিনতাই সংক্রান্ত বিষয়ে তাদের মারামারি হয়েছে, নাকি অন্য কোন বিষয়ে এ ঘটনা ঘটেছে, এ বিষয়ে তদন্ত শেষে জানা যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে এসিল্যান্ডের ওপর হামলা মামলার প্রধান আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার

পদ্মার চরে আটকা লঞ্চ, নৌ পুলিশের সহায়তায় উদ্ধার ৮৫ যাত্রী

বরাট ভাকলা উচ্চ বিদ্যালয়ের ৮০ বছর পূর্তি উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

রাজবাড়ীতে প্রতিমন্ত্রীর বরাদ্দের চাল পেল ৫০০ দরিদ্র পরিবার

গোয়ালন্দে পবিত্র আশুরার মাতমে অংশ নিয়ে এক ব্যাক্তির মৃত্যু

পাংশায় নিহতের পরিবার ও সংঘর্ষে ক্ষতিগ্রস্তদের বাড়ি পরিদর্শনে এমপি

পাংশায় স্কুল ফাঁকির শাস্তি ৮০০ গাছ রোপণ

কালুখালীতে অবৈধ জাল তৈরির কারখানা থেকে সাড়ে ৬ লাখ টাকার জাল জব্দ

বালিয়াকান্দিতে বিদ্যুৎপৃষ্টে প্রাণ গেল কিশোরের

রাজবাড়ীতে পেয়াজের দাম না পেয়ে ক্ষোভে পানিতে পেয়াজ ফেলে দিলেন কৃষক

১০

রাজবাড়ীতে একদিনে ১ লাখ ৫৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

১১

রাজবাড়ীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

১২

সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের ঘটনায় থানায় জিডি

১৩

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৪

পাংশায় মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা ও সম্মাননা সনদ প্রদান

১৫

পাংশায় সংঘর্ষে মৃত্যুর জেরে শতাধিক বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

১৬

কালূখালীতে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত

১৭

রাজবাড়ীর পাংশায় বিষধর সাপের কামড়ে কৃষকের মৃত্যু

১৮

পাংশায় দু’পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু 

১৯

পাংশায় পুলিশের অভিযানে অস্ত্রসহ  ডাকাত গ্রেপ্তার

২০