গোয়ালন্দে নির্বাচনকে সামনে রেখে পুলিশের বিশেষ চেকপোস্ট - Rajbari
জহুরুল ইসলাম হালিম
৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে নির্বাচনকে সামনে রেখে পুলিশের বিশেষ চেকপোস্ট

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানা পুলিশের উদ্যোগে বিশেষ চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

শনিবার (০৭ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত গোয়ালন্দ বাস স্ট্যান্ড ও দৌলতদিয়া ট্রাফিক বক্সের সামনে এ বিশেষ চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় অবৈধ মোটরসাইকেল, মাইক্রোবাস, বাস ও সিএনজিসহ বিভিন্ন ধরনের যানবাহন তল্লাশি করা হয়। চেকপোস্ট চলাকালে যানবাহনের কাগজপত্র যাচাই, চালকদের লাইসেন্স পরীক্ষা এবং সন্দেহজনক যানবাহনে তল্লাশি চালানো হয়। অভিযানে রাজবাড়ী জেলা ট্রাফিক পুলিশের সহায়তায় আইন ভঙ্গের দায়ে ৬টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা প্রদান করা হয়।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.  মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতা, অবৈধ অস্ত্র পরিবহন কিংবা বিশৃঙ্খলা রোধে এই ধরনের তল্লাশি কার্যক্রম আরও জোরদার করা হবে। সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতেই এ অভিযান পরিচালনা করা হচ্ছে।

স্থানীয়রা জানান, নিয়মিত এমন চেকপোস্ট ও নজরদারি থাকলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে বলে তারা আশা প্রকাশ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

রাজবাড়ীতে মেয়াদোত্তীর্ণ শিশু পণ্য বিক্রির দায়ে জেল-জরিমানা

রাজবাড়ীতে বিএন‌পির জুলাই গণঅভূত্থান দিবস পালন

পাংশায় সাংবাদিককে মারধরের মামলায় বিশু সরদার গ্রেফতার

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজবাড়ীতে ১১ দলীয় জো‌টের সমাবেশ ও মি‌ছিল

দৌলতদিয়া পোড়াভিটার শীর্ষ মাদক সম্রাজ্ঞী রিনা হেরোইনসহ গ্রেপ্তার

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

১০

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

১১

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

১২

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

১৩

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

১৪

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৫

রাজবাড়ীতে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: পোস্ট মাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

১৬

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৭

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৮

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

১৯

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

২০