রাজবাড়ীর ৩৫৬ ভোটকেন্দ্রে পৌঁছেছে নির্বাচনী সরঞ্জাম, নিরাপত্তায় সর্বোচ্চ প্রস্তুতি - Rajbari
কামাল হোসেন
১১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীর ৩৫৬ ভোটকেন্দ্রে পৌঁছেছে নির্বাচনী সরঞ্জাম, নিরাপত্তায় সর্বোচ্চ প্রস্তুতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ী জেলার দুইটি সংসদীয় আসনের ৩৫৬টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারী) দুপুরে রাজবাড়ী স্টেডিয়াম প্রাঙ্গণ থেকে সদর উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রের জন্য ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ প্রয়োজনীয় নির্বাচনী সামগ্রী গ্রহণ করে নিজ নিজ কেন্দ্রে নিয়ে যান প্রিজাইডিং অফিসাররা। একই সঙ্গে পাংশা, বালিয়াকান্দি, কালুখালী ও গোয়ালন্দ উপজেলার ভোটকেন্দ্রগুলোর নির্বাচনী সরঞ্জাম সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের মাধ্যমে বিতরণ করা হয়। প্রশাসনের তত্ত্বাবধানে ও আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তায় এসব সরঞ্জাম কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে।

নির্বাচনকে ঘিরে রাজবাড়ী জেলা জুড়ে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। ভোটকেন্দ্রগুলোতে মোট ৪ হাজার ৬০২ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন করে আনসার সদস্য মোতায়েন থাকবেন। এর মধ্যে ৩ জন থাকবেন অস্ত্রধারী এবং বাকি সদস্যরা লাঠিসজ্জিত অবস্থায় দায়িত্ব পালন করবেন। পাশাপাশি প্রতিটি কেন্দ্রে একজন সেকশন কমান্ডার ও একজন সহকারী সেকশন কমান্ডার দায়িত্বে থাকবেন। প্রিজাইডিং অফিসারের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে আলাদাভাবে একজন অস্ত্রধারী আনসার সদস্যও নিয়োজিত থাকবে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রাজবাড়ীর দুইটি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ৯ লাখ ৮৯ হাজার ৯০৮ জন। জেলার মোট ভোটকেন্দ্র ৩৫৬টি। এর মধ্যে ২৪৭টি ভোটকেন্দ্রকে গুরুত্বপূর্ণ ও অতিগুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে মাঠে থাকছেন ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৫ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করছেন বিজিবির ১২৫ জন, ব্যাটালিয়ন আনসারের ৯০ জন, র‌্যাবের ৩০ জন, পুলিশের ১ হাজার ৪৩ জন এবং সেনাবাহিনীর ৫৮৯ জন সদস্য। উপজেলা ভিত্তিক ভোটকেন্দ্রের সংখ্যার মধ্যে রাজবাড়ী সদরে রয়েছে ১১৫টি ভোটকেন্দ্র। অন্য উপজেলাগুলোতেও সমন্বিতভাবে নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি নিশ্চিত করা হয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, নির্বাচনী সরঞ্জাম যথাসময়ে ও নিরাপদে ভোটকেন্দ্রে পৌঁছানো এবং ভোট গ্রহণ প্রক্রিয়া নির্বিঘ্ন রাখতে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। ভোটাররা যাতে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যের সঙ্গে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সব বাহিনী সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে বিএন‌পির জুলাই গণঅভূত্থান দিবস পালন

পাংশায় সাংবাদিককে মারধরের মামলায় বিশু সরদার গ্রেফতার

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজবাড়ীতে ১১ দলীয় জো‌টের সমাবেশ ও মি‌ছিল

দৌলতদিয়া পোড়াভিটার শীর্ষ মাদক সম্রাজ্ঞী রিনা হেরোইনসহ গ্রেপ্তার

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

১০

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

১১

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

১২

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৩

রাজবাড়ীতে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: পোস্ট মাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

১৪

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৫

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

১৭

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

১৮

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

১৯

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

২০