৫ দফা দাবিতে রাজবাড়ীতে হোটেল শ্রমিক ইউনিয়নের মানববন্ধন ও বিক্ষোভ - Rajbari
কামাল হোসেন
১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

৫ দফা দাবিতে রাজবাড়ীতে হোটেল শ্রমিক ইউনিয়নের মানববন্ধন ও বিক্ষোভ

৮ ঘণ্টা কর্মদিবস নিশ্চিতকরণ, দুটি ঈদ বোনাস প্রদান, সরকার ঘোষিত নিম্নতম মজুরি গেজেট বাস্তবায়ন, শ্রমিকদের নিয়োগপত্র ও পরিচয়পত্র প্রদানসহ সম্পাদিত সব চুক্তি কার্যকরের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে হোটেল শ্রমিক ইউনিয়ন, রাজবাড়ী জেলা শাখা।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে শহরের শহীদ স্মৃতি স্তম্ভ প্রাঙ্গণে ‘রাজবাড়ী হোটেল-রেস্তোরাঁ সেক্টরে সরকার ঘোষিত নিম্নতম মজুরি গেজেট বাস্তবায়ন কমিটি’র আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁর শ্রমিকরা অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন।

সমাবেশে বক্তারা বলেন, সরকার নিম্নতম মজুরি ঘোষণা করলেও জেলার অনেক হোটেল-রেস্তোরাঁয় তা এখনো কার্যকর হয়নি। শ্রমিকরা দীর্ঘ সময় কাজ করেও ন্যায্য পারিশ্রমিক পাচ্ছেন না। অনেক ক্ষেত্রে ৮ ঘণ্টার পরিবর্তে অতিরিক্ত সময় কাজ করানো হলেও তার যথাযথ পারিশ্রমিক দেওয়া হয় না। তারা বলেন, দ্রুত নিম্নতম মজুরি বাস্তবায়ন, ৮ ঘণ্টা কর্মদিবস নিশ্চিতকরণ, বছরে দুটি ঈদ বোনাস প্রদান এবং রমজানের আগে শ্রমিক ছাঁটাই বন্ধ করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে শ্রমিকদের লিখিত নিয়োগপত্র ও পরিচয়পত্র প্রদান করে তাদের আইনি সুরক্ষা নিশ্চিত করার দাবি জানান বক্তারা। বক্তারা আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ না নিলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন ট্রেড ইউনিয়ন সংঘের সভাপতি ও হোটেল শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা রবিউল আলম মিনু, হোটেল শ্রমিক ইউনিয়ন রাজবাড়ী জেলা শাখার সভাপতি আ. জলিল, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, হোটেল শ্রমিক সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক গণেশ বিশ্বাস, সদস্য কুমারেশ, উজ্জ্বল হালদার, রাজ্জাক মোল্লাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে বিএন‌পির জুলাই গণঅভূত্থান দিবস পালন

পাংশায় সাংবাদিককে মারধরের মামলায় বিশু সরদার গ্রেফতার

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজবাড়ীতে ১১ দলীয় জো‌টের সমাবেশ ও মি‌ছিল

দৌলতদিয়া পোড়াভিটার শীর্ষ মাদক সম্রাজ্ঞী রিনা হেরোইনসহ গ্রেপ্তার

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

১০

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

১১

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

১২

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৩

রাজবাড়ীতে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: পোস্ট মাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

১৪

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৫

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

১৭

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

১৮

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

১৯

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

২০