রাজবাড়ীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত - Rajbari
কামাল হোসেন
২১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে রাজবাড়ীতে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিচার বিভাগ, রাজনৈতিক দলসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের স্মরণ করেন।

বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ১ মিনিটে রাজবাড়ী শহরের শহীদ খুশি রেলওয়ে মাঠ সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। একুশের প্রথম প্রহরেই শহীদ মিনার প্রাঙ্গণে মানুষের ঢল নামে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ হাতে ফুল নিয়ে শহীদদের প্রতি সম্মান জানাতে উপস্থিত হন।

সর্বপ্রথম জেলা প্রশাসক সুলতানা আক্তারের নেতৃত্বে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।এরপর পর্যায়ক্রমে রাজবাড়ী বিচার বিভাগের কর্মকর্তারা শ্রদ্ধা নিবেদন করেন। পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদের নেতৃত্বে জেলা পুলিশের পক্ষ থেকেও শহীদদের প্রতি সম্মান জানানো হয়। পরে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী ও সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলমের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় জেলা ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

এছাড়া বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ জাসদ, উদীচী শিল্পী গোষ্ঠীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়। সকাল থেকে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা শহীদ মিনারে এসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান একুশ পালন করা হচ্ছে।

এছাড়া জেলার সকল উপজেলায় দিনব্যাপী নানা কর্মসূচী পালন করা হয়।

এদিকে মহান শহীদ দিবস উপলক্ষে বিকেল ৩টায় রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তিন দিনব্যাপী বইমেলার উদ্বোধন করা হবে। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ বইমেলার উদ্বোধন করবেন জেলা প্রশাসনের কর্মকর্তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

কালুখালীতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে কৃষি কর্মকর্তাসহ আহত ৬

পাংশায় তিন মাদক কারাবি গ্রেফতার, দু’জনের কারাদন্ড

রাজবাড়ী থেকে ৫ টি আগ্নেয়াস্ত্র সহ ৫জন গ্রেপ্তার

খানখানাপুরে ট্রেন-যানবাহন দূর্ঘটনাস্থ‌লে রেলও‌য়ের তদন্ত ক‌মি‌টি

১০

পাংশায় ৮০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১১

খানখানাপুরে বিচ্ছিন্ন তেলবাহী ট্রেনের বগির ধাক্কায় নিহত ১, আহত অন্তত ৬জন

১২

কালুখালীর কালিকাপুর রেলব্রিজের ধাক্কায় ট্রেনের ছাদে ভ্রমনকরা যাত্রীর মৃত্যু

১৩

ফেরি থেকে পদ্মায় ঝাপদেয়া নারী কচুরিপানায় ৩০ কি.মি. ভাসার পর উদ্ধার

১৪

রাজবাড়ী প্রধান ডাকঘরে আর্থিক প্রতারণার প্রতিবাদে মানববন্ধন, আমানতের টাকা ফেরতের দাবি

১৫

পাংশায় সংবাদ সংগ্রহ কালে সাংবাদিকের ওপর  হামলা

১৬

ফে‌রি থে‌কে নদী‌তে ঝাঁপ দি‌য়ে যাত্রী নি‌খোঁজ

১৭

রাজবাড়ী‌তে সব‌জির দা‌ম বৃদ্ধি‌তে বিপা‌কে ক্রেতারা

১৮

রাজবাড়ীতে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৯

রাজবাড়ী জেলা কারাগারে হাজতির মৃত্যু

২০