মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস উপলক্ষে রাজবাড়ীতে ৩ দিনব্যাপী বই মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল ৪ টার দিকে রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক ভাবে বই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক সুলতানা আক্তার। উদ্বোধন শেষে জেলা প্রশাসকসহ অতিথিবৃন্দ মেলায় স্থানপ্রাপ্ত স্টোল গুলো পরিদর্শন করেন। এ সময় মেলায় আগত দর্শনার্থী, পাঠক, কবি, লেখকদের পদচারনায় মুখরিত হয়ে ওঠে বই মেলা প্রাঙ্গন। তাদের দাবি, মানুষকে সঠিক পথে ফেরাতে বই পড়ার বিকল্প নাই। বই জ্ঞানের আলো। তাই বইয়ের প্রতি সবাইকে আগ্রহি করে গড়ে তুলতে হবে। পাঠক ও ক্রেতারদের আগ্রহ বাড়লে কবি-লেখকদের লেখার প্রতি আগ্রহ বাড়বে।
এ সময় রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী হুমায়ুন কবির, রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রিজভী জামান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী ইউনিটে সহ-সভাপতি মঞ্জুরুল আলম দুলাল, জেলা বিএনপি নেতা গাজী আহসান হাবিবসহ বীর মুক্তিযোদ্ধা, কবি, লেখক, ছাড়াকার, পাঠাক সহ অনেকে উপস্থিত ছিলেন।
রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, আজ থেকে রাজবাড়ীতে তিন দিনব্যাপী মেলা শুরু হয়েছে। এখানে লেখক, পাঠাক, ছড়াকার, সাংস্কৃতিক কর্মীসহ সবার জন্য বই প্রদর্শনী ও বিক্রয়ের জন্য স্থান রাখা হয়েছে। মেলায় এসে সবাই বই পড়া ও ভাষা সম্পর্কে অবগত হবার পাশাপাশি সবাইকে বাংলা ভাষা চর্চায় অনুপ্রাণিত হবার আহ্বান জানানো হয়। পরে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন