রাজবাড়ীতে চাঞ্চল্যকর জাহিদ হত্যা মামলার আসামি গ্রেপ্তার - Rajbari
জহুরুল ইসলাম হালিম
২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে চাঞ্চল্যকর জাহিদ হত্যা মামলার আসামি গ্রেপ্তার

রাজবাড়ীতে পাওনা টাকার বিরোধকে কেন্দ্র করে স্যানেটারি ব্যবসায়ী জাহিদ ফকির (২৭) হত্যা মামলার আরেক আসামি শিখন (২৫) কে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১০ (র‌্যাব-১০)। শিখন রাজবাড়ী সদর উপজেলার লক্ষীকোল সিলিম এলাকার রাজ্জাকের ছেলে।

র‌্যাব জানায়, সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার মাঝকান্দি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব সূত্রে জানা গেছে, গত ১৭ ফেব্রুয়ারি দুপুরে রাজবাড়ী জেলার কিশলয় স্কুলের সামনে দিয়ে যাওয়ার সময় পাওনা টাকার বিরোধের জেরে আসামি রাতুল (২৮) ও তার সহযোগীরা জাহিদ ফকিরকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে রাজবাড়ী সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলা নম্বর-১৯, তারিখ ১৮/০২/২০২৬ খ্রি., ধারা ৩০২/৩৪ পেনাল কোড। ঘটনার পর থেকে জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী।

র‌্যাব-১০ সূত্র আরও জানায়, মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তায় সোমবার সকাল সাড়ে ৯টার দিকে মাঝকান্দি বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় শিখনকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এর আগে এই চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি রাতুল (২৮) কে গ্রেপ্তার করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তারকৃত শিখনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

কালুখালীতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে কৃষি কর্মকর্তাসহ আহত ৬

পাংশায় তিন মাদক কারাবি গ্রেফতার, দু’জনের কারাদন্ড

রাজবাড়ী থেকে ৫ টি আগ্নেয়াস্ত্র সহ ৫জন গ্রেপ্তার

খানখানাপুরে ট্রেন-যানবাহন দূর্ঘটনাস্থ‌লে রেলও‌য়ের তদন্ত ক‌মি‌টি

১০

পাংশায় ৮০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১১

খানখানাপুরে বিচ্ছিন্ন তেলবাহী ট্রেনের বগির ধাক্কায় নিহত ১, আহত অন্তত ৬জন

১২

কালুখালীর কালিকাপুর রেলব্রিজের ধাক্কায় ট্রেনের ছাদে ভ্রমনকরা যাত্রীর মৃত্যু

১৩

ফেরি থেকে পদ্মায় ঝাপদেয়া নারী কচুরিপানায় ৩০ কি.মি. ভাসার পর উদ্ধার

১৪

রাজবাড়ী প্রধান ডাকঘরে আর্থিক প্রতারণার প্রতিবাদে মানববন্ধন, আমানতের টাকা ফেরতের দাবি

১৫

পাংশায় সংবাদ সংগ্রহ কালে সাংবাদিকের ওপর  হামলা

১৬

ফে‌রি থে‌কে নদী‌তে ঝাঁপ দি‌য়ে যাত্রী নি‌খোঁজ

১৭

রাজবাড়ী‌তে সব‌জির দা‌ম বৃদ্ধি‌তে বিপা‌কে ক্রেতারা

১৮

রাজবাড়ীতে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৯

রাজবাড়ী জেলা কারাগারে হাজতির মৃত্যু

২০