ব্যাক্তি উদ্দ্যো‌গে রাজবাড়ী‌ পৌরসভার ময়লা ও ড্রেন প‌রিস্কার কর‌ছেন ছাত্রদল নেতা রোমান - Rajbari
রুবেলুর রহমান
৪ মার্চ ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ব্যাক্তি উদ্দ্যো‌গে রাজবাড়ী‌ পৌরসভার ময়লা ও ড্রেন প‌রিস্কার কর‌ছেন ছাত্রদল নেতা রোমান

বর্তমা‌নে রাজবাড়ী পৌরসভার বি‌ভিন্নস্থা‌নে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলায় তৈ‌রি হ‌য়েছে ময়লার স্তুপ। ফ‌লে দূর্গন্ধ ছ‌ড়িয়ে যেমন দু‌ষিত হ‌চ্ছে প‌রিবেশ, তেম‌নি বেড়ে‌ছে মশা-মা‌ছির উপদ্রব।

এ অবস্থা থে‌কে উত্তর‌ণের জন‌্য রাজবাড়ী পৌরসভার নাগ‌রি‌ক হি‌সে‌বে স‌চেতনতার জায়গা থে‌কে সম্পূর্ণ ব‌্যা‌ক্তি উদ্দ্যোগে পৌরসভার সহ‌যো‌গিতায় ময়লা-আবর্জনা ও ড্রেন প‌রিস্কার কার্যক্রম চা‌লি‌য়ে যা‌চ্ছেন রাজবাড়ী জেলা ছাত্রদ‌লের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান।

বুধবার বেলা সা‌ড়ে ১১টার দিকে রাজবাড়ী শহ‌রের রাজবাড়ী-কু‌ষ্টিয়া সড়ক সংলগ্ন পু‌লিশ লাইনস এলাকার স্তুপ ক‌রে রাখা ময়লার ভাগার প‌রিস্কার শুরু ক‌রেন কর্মীরা। এ সময় পথচারী, সাধারন মানুষসহ পৌর বাসীন্দারা এই পরিস্কার কার্যক্রম‌কে স্বাগত জানান।

তারা ব‌লেন, রাজবাড়ী পৌরসভার একটি গুরুত্বপূর্ণ এলাকা পু‌লিশ লাইনস। পাশাপা‌শি এখানে মুর‌গি ফার্ম নতুন বাজার সহ দুইটি স্কুল ও জনবসতী র‌য়ে‌ছে। কিন্তু জনগুরুত্বপূর্ণ এই পু‌লিশ লাইনস গে‌টের উল্টো দিক মহাসড়‌কের পা‌শে দীর্ঘ দিন ধরে ফেলা হয় ময়লা-আবর্জনা। যার দূর্গন্ধে এখান দি‌য়ে যা‌ওয়া যায় না এবং ময়লা-আবর্জনার কার‌ণে বে‌ড়ে গে‌ছে মশা-মা‌ছির উপদ্রব। তাছাড়া এই খা‌লের পা‌শেই শিশু বাচ্চা‌দের কিন্ডার গা‌র্ডেন এবং একটু দু‌রে পু‌লিশ লাইনস স্কুল। ময়লার দূর্গন্ধে নানা অসুখ-‌বিসুখ হ‌চ্ছে বাচ্চাসহ সক‌লের। কিন্তু এই দি‌কে পৌর কর্তৃপ‌ক্ষের খেয়াল নাই। ত‌বে দীর্ঘ দিন প‌র হ‌লেও ছাত্রদল নেতা রোমা‌নের উদ্দ্যো‌গে ময়লা প‌রিস্কার শুরু হ‌য়ে‌ছে। যা স‌ত্যিই প্রশংসনীয়। রোমান যে উদ্দ্যেশেই এই ময়লা-আবর্জনা ও ড্রেন প‌রিস্কার কার্যক্রম শুরু করুক না কেন তার উদ্দেশ‌্য ভাল। এভা‌বে সবাই সচেতন হ‌লে পৌরসভার অবস্থা এমন থাকতো না। তার পা‌শে থে‌কে সবার সহ‌যো‌গিতা করা উচিত।

উদ্দ্যোক্তা রাজবাড়ী জেলা ছাত্রদ‌লের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান ব‌লেন, রাজবাড়ী পৌরসভার একজন নাগ‌রিক হি‌সে‌বে এখানকার দূর্দশা ও সমস‌্যা দেখ‌লে আমা‌কে ভাবায়। সেই দ্বায়বদ্ধতার জায়গা থে‌কে পৌরসভার ময়লা-আবর্জনা ও ড্রেন প‌রিস্কার কার্যক্রম শুরু ক‌রে‌ছি। ইতিমধ্যে ৬ নং ওয়া‌র্ডের ড্রেন প‌রিস্কা‌রের কাজ প্রায় শে‌ষের দিকে। আজ জনগুরুত্বপূর্ণ পু‌লিশ লাইস এলাকার ময়লা প‌রিস্কারের কাজ কর‌ছি। বড় বাজা‌রের মুর‌গি বাজার, হাসপাতাল সড়কের ড্রেন সমস‌্যার অ‌ভি‌যোগ পে‌য়েছি। পর্যায়ক্রমে সীমাবদ্ধতার ম‌ধ্যে থে‌কে পৌর এলাকার সমস‌্যা সমাধা‌নে কাজ ক‌রে যা‌বো। এসব কাজ কর‌তে গি‌য়ে পৌরসভার স‌চিব, নির্বাহী প্রকৌশলীসহ বি‌ভিন্নস্থান ঘু‌রেছি। সব‌শেষ আজ তাদের নি‌য়ে ময়লার ভাগার প‌রিস্কার শুরু কর‌তে পে‌রে‌ছি। তি‌নি আরও ব‌লেন, এই ময়লা-আবর্জনার কার‌ণে পৌর এলাকায় মশা-মা‌ছির উপদ্রব বে‌ড়ে‌ছে। দ্রুত ব‌্যক্তিগত ভা‌বে পৌর এলাকায় মশক নিধন কর্মসূ‌চি শুরু কর‌বো এবং পৌরবাসীর দূ‌র্ভোগ লাঘ‌ভের চেষ্টা কর‌বো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

কালুখালীতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে কৃষি কর্মকর্তাসহ আহত ৬

পাংশায় তিন মাদক কারাবি গ্রেফতার, দু’জনের কারাদন্ড

রাজবাড়ী থেকে ৫ টি আগ্নেয়াস্ত্র সহ ৫জন গ্রেপ্তার

খানখানাপুরে ট্রেন-যানবাহন দূর্ঘটনাস্থ‌লে রেলও‌য়ের তদন্ত ক‌মি‌টি

পাংশায় ৮০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

খানখানাপুরে বিচ্ছিন্ন তেলবাহী ট্রেনের বগির ধাক্কায় নিহত ১, আহত অন্তত ৬জন

১০

কালুখালীর কালিকাপুর রেলব্রিজের ধাক্কায় ট্রেনের ছাদে ভ্রমনকরা যাত্রীর মৃত্যু

১১

ফেরি থেকে পদ্মায় ঝাপদেয়া নারী কচুরিপানায় ৩০ কি.মি. ভাসার পর উদ্ধার

১২

রাজবাড়ী প্রধান ডাকঘরে আর্থিক প্রতারণার প্রতিবাদে মানববন্ধন, আমানতের টাকা ফেরতের দাবি

১৩

পাংশায় সংবাদ সংগ্রহ কালে সাংবাদিকের ওপর  হামলা

১৪

ফে‌রি থে‌কে নদী‌তে ঝাঁপ দি‌য়ে যাত্রী নি‌খোঁজ

১৫

রাজবাড়ী‌তে সব‌জির দা‌ম বৃদ্ধি‌তে বিপা‌কে ক্রেতারা

১৬

রাজবাড়ীতে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৭

রাজবাড়ী জেলা কারাগারে হাজতির মৃত্যু

১৮

রাজবাড়ীতে হরিজন ঐক্য পষিদের ৭ দফা দাবিতে মানববন্ধন

১৯

গোয়ালন্দে বিভিন্ন সামগ্রী বিতরন করলেন জেলা প্রশাসক

২০