রাজবাড়ীতে প্রযুক্তিনির্ভর জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কর্মশালা - Rajbari
কামাল হোসেন
৪ মার্চ ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে প্রযুক্তিনির্ভর জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কর্মশালা

রাজবাড়ীতে প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও করণীয় বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৪ মার্চ) দুপুরে রাজবাড়ী কনভেনশন সেন্টারে বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন (বিএনএনআরসি) এর আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. শামসুল হক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. তবিবুর রহমান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মো. আজমীর হোসেন, সচেতন নাগরিক কমিটির সাবেক সভাপতি অধ্যাপক মো. নুরুজ্জামান এবং বিএনএনআরসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা এএইচএম বজলুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন কালের কণ্ঠ ও একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি মো. জাহাঙ্গীর হোসেন। কর্মশালায় রাজনৈতিক ব্যক্তিবর্গ, টিআইবি প্রতিনিধি, বিভিন্ন এনজিও কর্মী, সাংবাদিক, মানবাধিকারকর্মী, শিক্ষক, ব্যবসায়ী ও সমাজের সচেতন ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

আলোচনায় বক্তারা বলেন, প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে বিশেষ করে নারীদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের সহিংসতা, হয়রানি ও অপরাধমূলক কর্মকাণ্ড বাড়ছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে নারীদের মানহানি, ব্ল্যাকমেইল, ভুয়া তথ্য প্রচারসহ নানা অপরাধ সংঘটিত হচ্ছে। এতে নারীরা মানসিকভাবে বিপর্যস্ত হচ্ছেন এবং অনেক ক্ষেত্রে চরম পরিণতির শিকার হচ্ছেন। একই সঙ্গে শিক্ষার্থীরাও প্রযুক্তির অপব্যবহারের কারণে বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে এবং সু-শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। বক্তারা অনলাইনভিত্তিক অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর অধীনে শক্তিশালী সাইবার সেল গঠন ও কার্যকর নজরদারির ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, প্রযুক্তি যেমন উন্নয়নের হাতিয়ার, তেমনি এর অপব্যবহার রোধে সচেতনতা ও আইনগত ব্যবস্থা জোরদার করা জরুরি। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি প্রযুক্তিনির্ভর সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

কালুখালীতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে কৃষি কর্মকর্তাসহ আহত ৬

পাংশায় তিন মাদক কারাবি গ্রেফতার, দু’জনের কারাদন্ড

রাজবাড়ী থেকে ৫ টি আগ্নেয়াস্ত্র সহ ৫জন গ্রেপ্তার

খানখানাপুরে ট্রেন-যানবাহন দূর্ঘটনাস্থ‌লে রেলও‌য়ের তদন্ত ক‌মি‌টি

পাংশায় ৮০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

খানখানাপুরে বিচ্ছিন্ন তেলবাহী ট্রেনের বগির ধাক্কায় নিহত ১, আহত অন্তত ৬জন

১০

কালুখালীর কালিকাপুর রেলব্রিজের ধাক্কায় ট্রেনের ছাদে ভ্রমনকরা যাত্রীর মৃত্যু

১১

ফেরি থেকে পদ্মায় ঝাপদেয়া নারী কচুরিপানায় ৩০ কি.মি. ভাসার পর উদ্ধার

১২

রাজবাড়ী প্রধান ডাকঘরে আর্থিক প্রতারণার প্রতিবাদে মানববন্ধন, আমানতের টাকা ফেরতের দাবি

১৩

পাংশায় সংবাদ সংগ্রহ কালে সাংবাদিকের ওপর  হামলা

১৪

ফে‌রি থে‌কে নদী‌তে ঝাঁপ দি‌য়ে যাত্রী নি‌খোঁজ

১৫

রাজবাড়ী‌তে সব‌জির দা‌ম বৃদ্ধি‌তে বিপা‌কে ক্রেতারা

১৬

রাজবাড়ীতে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৭

রাজবাড়ী জেলা কারাগারে হাজতির মৃত্যু

১৮

রাজবাড়ীতে হরিজন ঐক্য পষিদের ৭ দফা দাবিতে মানববন্ধন

১৯

গোয়ালন্দে বিভিন্ন সামগ্রী বিতরন করলেন জেলা প্রশাসক

২০