দৌলতদিয়ায় ছিনতাইকালে ২ জন আটক, ৩ মাসের কারাদন্ড - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১৭ মার্চ ২০২৬, ৬:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দৌলতদিয়ায় ছিনতাইকালে ২ জন আটক, ৩ মাসের কারাদন্ড

ঈদে ঘরমুখো মানুষের ভিড়ে যাত্রীদের কাছ থেকে মোবাইল ফোন ছিনতাইকালে ২জনকে হাতেনাতে আটক করে ভ্রাম্যমান আদালত।

পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাছির হাসান আটককৃতদের ৩ মাসের কারাদন্ডের আদেশ দেন। দন্ডপ্রাপ্তরা হলো রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামের মুনা সিকদারের ছেলে মো. মিনহাজুল সিকদার (২৫) ও রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার রামদিয়া গ্রামের আশরাফ সিকদারের ছেলে মো. জহুরুল ইসলাম (৩০)।

গোয়ালন্দ ঘাট থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. রাশেদুল ইসলাম জনান, মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে যাত্রীদের নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিতকরণের লক্ষ্যে আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীসহ দৌলতদিয়া বাস টার্মিনাল এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। এসময় এক যাত্রীর কাছ থেকে মোবাইল ফোন ছিনতাইকালে দুই জনকে হাতেনাতে আটক করে। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ৩ মাসের কারাদন্ডের আদেশ দেন।

এছাড়া নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত নেয়ার দায়ে বাস কাউন্টারের টিকিট বিক্রেতাকে ৫ হাজার টাকা ও এক মাহেন্দ্র চালককে ১ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। যাত্রীদের কাছ থেকে আদায় করা অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া হয়েছে। অপরদিকে হেলমেট বিহীন এক মোটরসাইকেল চালককে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

রাজবাড়ীতে মেয়াদোত্তীর্ণ শিশু পণ্য বিক্রির দায়ে জেল-জরিমানা

রাজবাড়ীতে বিএন‌পির জুলাই গণঅভূত্থান দিবস পালন

পাংশায় সাংবাদিককে মারধরের মামলায় বিশু সরদার গ্রেফতার

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজবাড়ীতে ১১ দলীয় জো‌টের সমাবেশ ও মি‌ছিল

দৌলতদিয়া পোড়াভিটার শীর্ষ মাদক সম্রাজ্ঞী রিনা হেরোইনসহ গ্রেপ্তার

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

১০

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

১১

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

১২

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

১৩

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

১৪

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৫

রাজবাড়ীতে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: পোস্ট মাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

১৬

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৭

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৮

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

১৯

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

২০