প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের শাড়ি পেলেন ইউনিয়ন মহিলা দলের সভাপতি - Rajbari
মাসুদ রেজা শিশির 
১৮ মার্চ ২০২৬, ২:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের শাড়ি পেলেন ইউনিয়ন মহিলা দলের সভাপতি

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত শাড়ি বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, প্রকৃত দরিদ্রদের বাদ দিয়ে স্থানীয়ভাবে প্রভাবশালীদের মধ্যে এসব শাড়ি বিতরণ করা হয়েছে।

জানা যায়, রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নে ত্রাণ তহবিলের শাড়ি বিতরণের সময় ইউনিয়ন মহিলা দলের সভাপতি ও সংরক্ষিত ইউপি সদস্য আলেয়া বেগম কে একটি শাড়ি দেওয়া হয়। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তাদের দাবি, যাদের এই সহায়তা পাওয়ার কথা,তাদের তালিকা থেকে বাদ পড়েছে। এ বিষয়ে স্থানীয়দের অভিযোগ, বিতরণ কার্যক্রমে স্বচ্ছতার অভাব রয়েছে এবং প্রভাবশালীদের প্রাধান্য দেওয়া হচ্ছে।

মহিলা দলের সভাপতি ও সংরক্ষিত ইউপি সদস্য আলেয়া বেগম বলেন, হটাৎ করে উপজেলা থেকে আমার কাছে তালিকা চেয়েছিলো। কারো সাথে যোগাযোগ করতে না পেরে আমার নাম দিয়েছি।

পাট্টা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: আকিদুল ইসলাম বলেন, পূর্ব নির্ধারিত তালিকা অনুযায়ীই শাড়ি বিতরণ করা হয়েছে।তবে এই তালিকায় কিভাবে ইউনিয়ন মহিলা দলের সভাপতি ও সংরক্ষিত ইউপি সদস্য আলেয়া বেগমের নাম দেখে অবাক হয়েছি।যেহেতু তালিকায় নাম আছে আমরা দিতে বাধ্য হয়েছি।

এ বিষয়ে পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রিফাতুল হক বলেন, এটি এমপি স্যারের বরাদ্দ। এই তালিকা রাজনৈতিক নেতৃবৃন্দ করেছেন। আমরা শুধু লজিস্টিক সাপোর্ট দিয়েছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

কালুখালীতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে কৃষি কর্মকর্তাসহ আহত ৬

পাংশায় তিন মাদক কারাবি গ্রেফতার, দু’জনের কারাদন্ড

রাজবাড়ী থেকে ৫ টি আগ্নেয়াস্ত্র সহ ৫জন গ্রেপ্তার

খানখানাপুরে ট্রেন-যানবাহন দূর্ঘটনাস্থ‌লে রেলও‌য়ের তদন্ত ক‌মি‌টি

পাংশায় ৮০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

খানখানাপুরে বিচ্ছিন্ন তেলবাহী ট্রেনের বগির ধাক্কায় নিহত ১, আহত অন্তত ৬জন

কালুখালীর কালিকাপুর রেলব্রিজের ধাক্কায় ট্রেনের ছাদে ভ্রমনকরা যাত্রীর মৃত্যু

ফেরি থেকে পদ্মায় ঝাপদেয়া নারী কচুরিপানায় ৩০ কি.মি. ভাসার পর উদ্ধার

রাজবাড়ী প্রধান ডাকঘরে আর্থিক প্রতারণার প্রতিবাদে মানববন্ধন, আমানতের টাকা ফেরতের দাবি

১০

পাংশায় সংবাদ সংগ্রহ কালে সাংবাদিকের ওপর  হামলা

১১

ফে‌রি থে‌কে নদী‌তে ঝাঁপ দি‌য়ে যাত্রী নি‌খোঁজ

১২

রাজবাড়ী‌তে সব‌জির দা‌ম বৃদ্ধি‌তে বিপা‌কে ক্রেতারা

১৩

রাজবাড়ীতে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৪

রাজবাড়ী জেলা কারাগারে হাজতির মৃত্যু

১৫

রাজবাড়ীতে হরিজন ঐক্য পষিদের ৭ দফা দাবিতে মানববন্ধন

১৬

গোয়ালন্দে বিভিন্ন সামগ্রী বিতরন করলেন জেলা প্রশাসক

১৭

কমনওয়েলথ গেমসে বাংলাদেশের পতাকাবাহক রাজবাড়ীর রাফি

১৮

মরা পদ্মা কচুরিপানার দখলে, সেতু না থাকায় দুর্ভোগে কয়েকশ কৃষক

১৯

রাজবাড়ীতে জেলা পরিষদের জমি উদ্ধার অভিযানে বাধা, দখলের অভিযোগ

২০