দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ ও জাহাজের সংঘর্ষ, প্রাণে রক্ষা পেল ২শতাধিক যাত্রী - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১৯ মার্চ ২০২৬, ১:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ ও জাহাজের সংঘর্ষ, প্রাণে রক্ষা পেল ২শতাধিক যাত্রী

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে তেল বাহি জাহাজের সাথে যাত্রীবাহি লঞ্চের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে লঞ্চে থাকা অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন।

লঞ্চের যাত্রীরা জানান, বৃহস্পতিবার ১০ টার দিকে পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসে এমভি রেজোয়ান নামের একটি লঞ্চ। ছেড়ে আসা লঞ্চটি মাঝ নদীতে পৌঁছালে তেলবাহী একটি জাহাজের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় লঞ্চে থাকা ১০ জন যাত্রী আহত হন এবং দুইজন যাত্রী নদীতে পড়ে যান। নদীতে পড়ে যান দুই যাত্রী পরে সাঁতরে লঞ্চে উঠতে সক্ষম হন।

দৌলতদিয়া লঞ্চঘাটে কর্মরত রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. জিল্লুর রহমান প্রামাণিক জানান, আহত যাত্রীরা দৌলতদিয়া লঞ্চঘাটে ঘাটে পৌঁছালে আমরা তাদের নিরাপদে লঞ্চ থেকে নামিয়ে স্বজনদের হাতে তুলে দেয়া হয়েছে।

এ প্রসঙ্গে দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ওসি ত্রিনাথ সাহা বলেন, নগরবাড়ি থেকে ঢাকাগামী তেলবাহি জাহাজটির সাথে লঞ্চের সংঘর্ষের উপক্রম হয়েছিল। লঞ্চমাস্টার সজোরে লঞ্চটি ব্যাকগিয়ার করলে সৃষ্ট ঝাকুনিতে কয়েকজন যাত্রী পড়ে গিয়ে মৃদু আহত হন। তারা সবাই গন্তব্যে চলে গেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে বিএন‌পির জুলাই গণঅভূত্থান দিবস পালন

পাংশায় সাংবাদিককে মারধরের মামলায় বিশু সরদার গ্রেফতার

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজবাড়ীতে ১১ দলীয় জো‌টের সমাবেশ ও মি‌ছিল

দৌলতদিয়া পোড়াভিটার শীর্ষ মাদক সম্রাজ্ঞী রিনা হেরোইনসহ গ্রেপ্তার

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

১০

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

১১

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

১২

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৩

রাজবাড়ীতে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: পোস্ট মাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

১৪

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৫

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

১৭

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

১৮

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

১৯

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

২০