রাজবাড়ীর পাংশা উপজেলা শহরের প্রান্তকেন্দ্রে অবস্থিত পাংশা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সদ্য বিদায়ী অধ্যক্ষ মাওলানা আওয়াবুল্লাহ ইব্রাহিম ও সহকারী শিক্ষক আবু বক্কর সিদ্দিকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে পাংশা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার আয়োজনে মাদ্রাসার সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হেনা।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপ্রতি আবু বকর সিদ্দিক, গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো: আব্দুল হাই, পাংশা উপজেলা নির্বাহী অফিসার রিফাতুল হক, অবসরপ্রাপ্ত সাবেক অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম, হোগলাডাংগী কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মীর আব্দুল বাতেন, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো চাঁদ আলী খান, সাবেক ভিপি হাবিবুর রহমান রাজা, বিএনপির সাংগঠনিক সম্পাদক সামসুল আলম আকুল, পৌর বিএনপির সভাপতি মো বাহারাম হোসেন সরদার, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শওকত আলী সরদার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাংশা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মো: মাসুদ রানা। এ সংবর্ধনা অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের ক্রেষ্ট ও বিদায়ী অধ্যক্ষ ও সহকারী শিক্ষককে ফুলেল শুভেচ্ছা ও ক্রেষ্ট প্রধান করে সংবর্ধিত করেন।
মন্তব্য করুন