দৌলত‌দিয়ায় যাত্রী নি‌য়ে ডু‌বে যাওয়া সৌহার্দ্য পরিবহনের বাস‌টির রে‌জিস্ট্রেশন স্থ‌গিত - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২৭ মার্চ ২০২৬, ৬:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দৌলত‌দিয়ায় যাত্রী নি‌য়ে ডু‌বে যাওয়া সৌহার্দ্য পরিবহনের বাস‌টির রে‌জিস্ট্রেশন স্থ‌গিত

রাজবাড়ী গোয়াল‌ন্দের দৌলত‌দিয়ায় ফে‌রি‌তে উঠ‌তে গি‌য়ে পন্টুন‌ থে‌কে নদী‌তে প‌রে যাত্রী ‌নি‌য়ে ডু‌বে যাওয়া সৌহার্দ্য পরিবহনের বাস‌টির রে‌জিস্ট্রেশন স্থ‌গিত করে‌ছে বিআর‌টিএ।

শুক্রবার (২৭ মার্চ) বিকাল ৩টার দি‌কে রাজবাড়ী সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) মুহাম্মদ অহিদুর রহমান এ তথ‌্য নি‌শ্চিত ক‌রেন। এর আগে বৃহস্প‌তিবার (২৬ মার্চ) রাজবাড়ী-ব-১১-০০২৪ নং মোটরযানের বিরু‌দ্ধে ব‌্যবস্থা গ্রহণ কর‌তে চি‌ঠি ইস‌্যু ক‌রেন এই কর্মকর্তা।

চি‌ঠি‌তে বলা হয়, গত ২৫ মার্চ বিকেল ৫টা ১৫ মিনিটে গোয়াল‌ন্দের দৌলতদিয়া ৩নং ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় রাজবাড়ী-ব-১১-০০২৪ সৌহার্দ্য পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। পরবর্তী‌তে সব‌শেষ উদ্ধার অ‌ভিযা‌নের তথ‌্যানুযায়ী ২৬ জন যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ৫ জন যাত্রী আহত হয়েছেন। ঘটনার দিন সন্ধ‌্যা পৌনে ৭টার দি‌কে ঘটনাস্থল প‌রিদর্শন ক‌রেন বিআরটিএ রাজবাড়ী সার্কেলের মোটরযান পরিদর্শক লিটন কুমার দত্ত। চিঠিতে আরও বলা হয়, সড়ক পরিবহন আইন ২০১৮ এর ধারা ২৪ ও সড়ক পরিবহন বিধিমালা ২০২২ এর ৪৬ ও ৪৭ বিধি অনুযায়ী রাজবাড়ী-ব-১১-০০২৪ নং মোটরযানের রেজিস্ট্রেশন সাময়িকভাবে স্থগিত করা হলো এবং মোটরযানটির রেজিস্ট্রেশন সনদ, ট্যাক্সটোকেন, ফিটনেস সনদ, রুট পারমিট সনদ ও উক্ত মোটরযানের চালকের ড্রাইভিং লাইসেন্সসহ আগামী ৩ কর্মদিবসের মধ্যে বিআরটির রাজবাড়ী কার্যালয়ে হাজির হয়ে মোটরযানটির রেজিস্ট্রেশন কেন স্থায়ীভাবে বাতিল করা হবে না মর্মে বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করা হলো। অন্যথায় রাজবাড়ী-ব-১১-০০২৪ নং মোটরযানের রেজিস্ট্রেশন স্থায়ীভাবে বাতিল করাসহ মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদি‌কে এই চি‌ঠি অনুলিপি বিআরটিএর সদর দপ্তর, ঢাকা বিভাগ, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট দপ্তর সমু‌হে পাঠানো হয়েছে।

উল্লেখ‌্য, ২৫ মার্চ বুধবার বিকাল সা‌ড়ে ৫ টার দি‌কে ঢাকাগামী সোহার্দ‌্য প‌রিবহ‌নের যাত্রীবাহি বাসটি দৌলত‌দিয়া ৩ নম্বর ফে‌রি ঘাট দি‌য়ে ফে‌রি‌তে উঠার সময় নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে নদী‌তে প‌রে ডু‌বে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত নারী-‌শিশু ও গা‌ড়ির চালক সহ ২৬ জ‌নের মর‌দেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে এবং গ‌ঠিত হ‌য়ে পৃথক দুইটি তদন্ত কমি‌টি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

কালুখালীতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে কৃষি কর্মকর্তাসহ আহত ৬

পাংশায় তিন মাদক কারাবি গ্রেফতার, দু’জনের কারাদন্ড

রাজবাড়ী থেকে ৫ টি আগ্নেয়াস্ত্র সহ ৫জন গ্রেপ্তার

খানখানাপুরে ট্রেন-যানবাহন দূর্ঘটনাস্থ‌লে রেলও‌য়ের তদন্ত ক‌মি‌টি

পাংশায় ৮০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

খানখানাপুরে বিচ্ছিন্ন তেলবাহী ট্রেনের বগির ধাক্কায় নিহত ১, আহত অন্তত ৬জন

কালুখালীর কালিকাপুর রেলব্রিজের ধাক্কায় ট্রেনের ছাদে ভ্রমনকরা যাত্রীর মৃত্যু

ফেরি থেকে পদ্মায় ঝাপদেয়া নারী কচুরিপানায় ৩০ কি.মি. ভাসার পর উদ্ধার

রাজবাড়ী প্রধান ডাকঘরে আর্থিক প্রতারণার প্রতিবাদে মানববন্ধন, আমানতের টাকা ফেরতের দাবি

১০

পাংশায় সংবাদ সংগ্রহ কালে সাংবাদিকের ওপর  হামলা

১১

ফে‌রি থে‌কে নদী‌তে ঝাঁপ দি‌য়ে যাত্রী নি‌খোঁজ

১২

রাজবাড়ী‌তে সব‌জির দা‌ম বৃদ্ধি‌তে বিপা‌কে ক্রেতারা

১৩

রাজবাড়ীতে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৪

রাজবাড়ী জেলা কারাগারে হাজতির মৃত্যু

১৫

রাজবাড়ীতে হরিজন ঐক্য পষিদের ৭ দফা দাবিতে মানববন্ধন

১৬

গোয়ালন্দে বিভিন্ন সামগ্রী বিতরন করলেন জেলা প্রশাসক

১৭

কমনওয়েলথ গেমসে বাংলাদেশের পতাকাবাহক রাজবাড়ীর রাফি

১৮

মরা পদ্মা কচুরিপানার দখলে, সেতু না থাকায় দুর্ভোগে কয়েকশ কৃষক

১৯

রাজবাড়ীতে জেলা পরিষদের জমি উদ্ধার অভিযানে বাধা, দখলের অভিযোগ

২০