রাজবাড়ীতে গভীর রাতে তেল এলেও বিক্রি দেরিতে, দুর্ভোগে ক্রেতারা - Rajbari
কামাল হোসেন
২৯ মার্চ ২০২৬, ৬:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে গভীর রাতে তেল এলেও বিক্রি দেরিতে, দুর্ভোগে ক্রেতারা

রাজবাড়ীতে জ্বালানি তেলের তীব্র সংকটে বিপাকে পড়েছেন মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনের চালকরা। গভীর রাত থেকে লাইনে দাঁড়িয়ে থেকেও ৭ থেকে ৮ ঘণ্টা অপেক্ষার পর তেল না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা।

জানা যায়, জেলার ১০টি জ্বালানি তেল পাম্পের মধ্যে মাত্র একটি কাজী ফিলিং স্টেশনে ডিপো থেকে তেল সরবরাহ করা হয়। মঙ্গলবার গভীর রাতে ওই পাম্পে তেল পৌঁছালেও তাৎক্ষণিকভাবে বিক্রি শুরু হয়নি। নিয়ম অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তেল বিক্রি শুরু হওয়ার কথা থাকলেও তিনি ভোরে উপস্থিত না হওয়ায় তেল বিতরণ বন্ধ রাখা হয়। পরে সকাল ১০টার দিকে ম্যাজিস্ট্রেট পাম্পে এলে তেল বিক্রি শুরু হয়। এ সময় প্রায় ৮০০ থেকে ৯০০ মোটরসাইকেল চালক পাম্পে দীর্ঘ সময় অপেক্ষা করেন। অনেকেই রাত ৩টা থেকেই লাইনে দাঁড়িয়ে ছিলেন। দীর্ঘ সময় অপেক্ষা করেও তেল না পেয়ে চরম দুর্ভোগে পড়েন তারা।

ক্রেতা ও চালকেরা জানান, তেল আসার খবর পেয়ে তারা গভীর রাতে পাম্পে এসে অবস্থান নেন। কিন্তু দীর্ঘ সময় পার হলেও তেল বিক্রি শুরু না হওয়ায় তাদের ভোগান্তি চরমে পৌঁছায়। অনেকেই বাধ্য হয়ে তেল না নিয়েই ফিরে যান। জ্বালানি সংকটের কারণে জেলার অন্যান্য পাম্পগুলোতে তেল না থাকায় একমাত্র এই পাম্পেই ভিড় বাড়ছে। এতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

চালকদের অভিযোগ, হঠাৎ করে তেলের এমন সংকট ও সরবরাহ ব্যবস্থাপনার দুর্বলতায় তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। দ্রুত জ্বালানি সরবরাহ স্বাভাবিক করা এবং ব্যবস্থাপনায় সমন্বয় আনার দাবি জানিয়েছেন তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

কালুখালীতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে কৃষি কর্মকর্তাসহ আহত ৬

পাংশায় তিন মাদক কারাবি গ্রেফতার, দু’জনের কারাদন্ড

রাজবাড়ী থেকে ৫ টি আগ্নেয়াস্ত্র সহ ৫জন গ্রেপ্তার

খানখানাপুরে ট্রেন-যানবাহন দূর্ঘটনাস্থ‌লে রেলও‌য়ের তদন্ত ক‌মি‌টি

পাংশায় ৮০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

খানখানাপুরে বিচ্ছিন্ন তেলবাহী ট্রেনের বগির ধাক্কায় নিহত ১, আহত অন্তত ৬জন

কালুখালীর কালিকাপুর রেলব্রিজের ধাক্কায় ট্রেনের ছাদে ভ্রমনকরা যাত্রীর মৃত্যু

ফেরি থেকে পদ্মায় ঝাপদেয়া নারী কচুরিপানায় ৩০ কি.মি. ভাসার পর উদ্ধার

রাজবাড়ী প্রধান ডাকঘরে আর্থিক প্রতারণার প্রতিবাদে মানববন্ধন, আমানতের টাকা ফেরতের দাবি

১০

পাংশায় সংবাদ সংগ্রহ কালে সাংবাদিকের ওপর  হামলা

১১

ফে‌রি থে‌কে নদী‌তে ঝাঁপ দি‌য়ে যাত্রী নি‌খোঁজ

১২

রাজবাড়ী‌তে সব‌জির দা‌ম বৃদ্ধি‌তে বিপা‌কে ক্রেতারা

১৩

রাজবাড়ীতে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৪

রাজবাড়ী জেলা কারাগারে হাজতির মৃত্যু

১৫

রাজবাড়ীতে হরিজন ঐক্য পষিদের ৭ দফা দাবিতে মানববন্ধন

১৬

গোয়ালন্দে বিভিন্ন সামগ্রী বিতরন করলেন জেলা প্রশাসক

১৭

কমনওয়েলথ গেমসে বাংলাদেশের পতাকাবাহক রাজবাড়ীর রাফি

১৮

মরা পদ্মা কচুরিপানার দখলে, সেতু না থাকায় দুর্ভোগে কয়েকশ কৃষক

১৯

রাজবাড়ীতে জেলা পরিষদের জমি উদ্ধার অভিযানে বাধা, দখলের অভিযোগ

২০