সার-কিটনাশকের দোকানে মিলল ১৮৩ লিটার ডিজেল, ২০ হাজার টাকা জরিমানা  - Rajbari
মাসুদ রেজা শিশির 
২ এপ্রিল ২০২৬, ৫:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সার-কিটনাশকের দোকানে মিলল ১৮৩ লিটার ডিজেল, ২০ হাজার টাকা জরিমানা 

রাজবাড়ীর পাংশার সার-কিটনাশক এর দোকানে অবৈধ ভাবে জ্বালানি মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির দায়ে মো: সিরাজুল ইসলাম নামে এক ব্যবসায়ী কে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যা ৭ টায় উপজেলার বাগদুলী বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) সাদ আহম্মেদ। অভিযুক্ত মো: সিরাজুল ইসলাম উপজেলার পাট্টা ইউনিয়নের বিলচত্রা এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে বাগদুলী বাজারে সাইদুল ব্রাদার্স এন্টারপ্রাইজ নামে একটা ব্যবসা প্রতিষ্ঠান চালান। সেখানে সার-কিটনাশক বিক্রির পাশাপাশি জ্বালানি তেল বিক্রি করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়,সিরাজুল ইসলাম বিভিন্ন স্থান থেকে ডিজেল সংগ্রহ করে এলাকার কৃষকদের কাছে অতিরিক্ত দামে বিক্রি করতেন। এমন অভিযোগে প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।এসময় দোকান থেকে ১৮৩ লিটার ডিজেল জব্দ করা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার ভূমি সাদ আহম্মেদ বলেন, সিরাজুল ইসলামের বিরুদ্ধে প্রতি লিটার ডিজেল ১৬০ টাকা দরে বিক্রির সত্যতা পাওয়া গেছে। সেই সাথে তিনি তেল বিক্রির বৈধ কাগজ দেখাতে ব্যার্থ হয়েছেন।তাকে ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও জব্দ কৃত তেল উপস্থিত ক্রেতাদের মাঝে ন্যায্য মূল্যে বিক্রি করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে বিএন‌পির জুলাই গণঅভূত্থান দিবস পালন

পাংশায় সাংবাদিককে মারধরের মামলায় বিশু সরদার গ্রেফতার

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজবাড়ীতে ১১ দলীয় জো‌টের সমাবেশ ও মি‌ছিল

দৌলতদিয়া পোড়াভিটার শীর্ষ মাদক সম্রাজ্ঞী রিনা হেরোইনসহ গ্রেপ্তার

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

১০

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

১১

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

১২

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৩

রাজবাড়ীতে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: পোস্ট মাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

১৪

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৫

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

১৭

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

১৮

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

১৯

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

২০