বাজারে তেলের সংকট: অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে রাজবাড়ীতে মানববন্ধন - Rajbari
কামাল হোসেন
৮ এপ্রিল ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাজারে তেলের সংকট: অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে রাজবাড়ীতে মানববন্ধন

অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার থেকে ভোজ্যতেল উধাও এবং কৃত্রিম সংকট সৃষ্টির প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৮ এপ্রিল) বিকেলে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন ক্যাব রাজবাড়ী জেলা শাখার সভাপতি প্রফেসর নুরুজ্জামান মিয়া, সাধারণ সম্পাদক মো. নাসিরুদ্দিন, সাংগঠনিক সম্পাদক প্রফেসর মাহফুজুর রহমান, পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন কমিটির আহ্বায়ক প্রফেসর সালাম তাসির, আবুল হোসেন কলেজের সাবেক অধ্যক্ষ চৌধুরী আহসানুল করিম হিটু, জেলা জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক ফোরামের সাধারণ সম্পাদক রহিম উল্লাহ লিটন, কবি ও লেখক সাহিদা ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় বক্তারা বলেন, সাধারণ ভোক্তাদের জিম্মি করে একশ্রেণির মুনাফালোভী ব্যবসায়ী বাজার থেকে সয়াবিনসহ ভোজ্যতেল সরিয়ে রেখে কৃত্রিম সংকট সৃষ্টি করছে। এতে বাজারে তেলের তীব্র ঘাটতি দেখা দিয়েছে এবং সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে। তারা অবিলম্বে বাজার মনিটরিং জোরদার, মজুতদারি বন্ধ এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। বক্তারা আরও বলেন, সরকার নির্ধারিত মূল্যে ভোজ্যতেল বিক্রি নিশ্চিত করতে হবে। অন্যথায় ভোক্তা অধিকার রক্ষায় বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে স্থানীয় বাজারে ভোজ্যতেলের সরবরাহ অস্বাভাবিকভাবে কমে যাওয়ায় সাধারণ ক্রেতাদের মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

কালুখালীতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে কৃষি কর্মকর্তাসহ আহত ৬

পাংশায় তিন মাদক কারাবি গ্রেফতার, দু’জনের কারাদন্ড

রাজবাড়ী থেকে ৫ টি আগ্নেয়াস্ত্র সহ ৫জন গ্রেপ্তার

খানখানাপুরে ট্রেন-যানবাহন দূর্ঘটনাস্থ‌লে রেলও‌য়ের তদন্ত ক‌মি‌টি

পাংশায় ৮০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

খানখানাপুরে বিচ্ছিন্ন তেলবাহী ট্রেনের বগির ধাক্কায় নিহত ১, আহত অন্তত ৬জন

১০

কালুখালীর কালিকাপুর রেলব্রিজের ধাক্কায় ট্রেনের ছাদে ভ্রমনকরা যাত্রীর মৃত্যু

১১

ফেরি থেকে পদ্মায় ঝাপদেয়া নারী কচুরিপানায় ৩০ কি.মি. ভাসার পর উদ্ধার

১২

রাজবাড়ী প্রধান ডাকঘরে আর্থিক প্রতারণার প্রতিবাদে মানববন্ধন, আমানতের টাকা ফেরতের দাবি

১৩

পাংশায় সংবাদ সংগ্রহ কালে সাংবাদিকের ওপর  হামলা

১৪

ফে‌রি থে‌কে নদী‌তে ঝাঁপ দি‌য়ে যাত্রী নি‌খোঁজ

১৫

রাজবাড়ী‌তে সব‌জির দা‌ম বৃদ্ধি‌তে বিপা‌কে ক্রেতারা

১৬

রাজবাড়ীতে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৭

রাজবাড়ী জেলা কারাগারে হাজতির মৃত্যু

১৮

রাজবাড়ীতে হরিজন ঐক্য পষিদের ৭ দফা দাবিতে মানববন্ধন

১৯

গোয়ালন্দে বিভিন্ন সামগ্রী বিতরন করলেন জেলা প্রশাসক

২০