গোয়ালন্দে নবাগত জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত - Rajbari
জহুরুল ইসলাম হালিম
৯ এপ্রিল ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে নবাগত জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীনের সঙ্গে উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও স্থানীয় গণ্যমান্যদের অংশগ্রহণে এক পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা আয়োজন করা হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস সভাপতিত্ব করেন এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক আফরোজা পারভীন।

সভায় নবাগত জেলা প্রশাসক আফরোজা পারভীন তাঁর বক্তব্যে বলেন, জেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে সকল সরকারি দপ্তর, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসেবার মানোন্নয়নে গুরুত্বারোপ করে সকলের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে মতামত গ্রহণ করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মারুফ হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৈয়দ রায়হানুল হায়দার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত কুমার দাস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হাফিজুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুহুল আমীন এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম। এছাড়াও উপস্থিত ছিলেন সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজির হোসেন মোল্লা, সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সুলতানা মেহেরুন জামান এবং রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, ছোট ভাকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমজাদ হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

রাজনৈতিক ব্যক্তিবর্গের মধ্যে উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ, সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু এবং সাবেক সদস্য সচিব মো. নাজিরুল ইসলাম তিতাস উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলার কর্মরত সাংবাদিকবৃন্দ সভায় অংশগ্রহণ করেন। সর্বশেষে উপস্থিত সবাই জেলার উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমকে এগিয়ে নিতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

রাজবাড়ীতে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: পোস্ট মাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

১০

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

১১

কালুখালীতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে কৃষি কর্মকর্তাসহ আহত ৬

১২

পাংশায় তিন মাদক কারাবি গ্রেফতার, দু’জনের কারাদন্ড

১৩

রাজবাড়ী থেকে ৫ টি আগ্নেয়াস্ত্র সহ ৫জন গ্রেপ্তার

১৪

খানখানাপুরে ট্রেন-যানবাহন দূর্ঘটনাস্থ‌লে রেলও‌য়ের তদন্ত ক‌মি‌টি

১৫

পাংশায় ৮০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৬

খানখানাপুরে বিচ্ছিন্ন তেলবাহী ট্রেনের বগির ধাক্কায় নিহত ১, আহত অন্তত ৬জন

১৭

কালুখালীর কালিকাপুর রেলব্রিজের ধাক্কায় ট্রেনের ছাদে ভ্রমনকরা যাত্রীর মৃত্যু

১৮

ফেরি থেকে পদ্মায় ঝাপদেয়া নারী কচুরিপানায় ৩০ কি.মি. ভাসার পর উদ্ধার

১৯

রাজবাড়ী প্রধান ডাকঘরে আর্থিক প্রতারণার প্রতিবাদে মানববন্ধন, আমানতের টাকা ফেরতের দাবি

২০