রাজবাড়ী সদর থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার (৭ মে) পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলার পলাতক ৮জন আসামীকে গ্রেপ্তার করেছে।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ উত্তম কুমার ঘোষ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে জিআর ওয়ারেন্টভুক্ত হরিদাস হালদার (৪৭), পিতা-সুবোল হালদার, গ্রাম-গঙ্গাপ্রসাদপুর (ওয়ার্ড নং-০৫, ইউপি-মিজানপুর), মোঃ আব্বাস শেখ (৪০), পিতা-মৃত মিজানুর শেখ, গ্রাম-বিনোদপুর নতুনপাড়া, ওয়ার্ড নং-০৯, রাজবাড়ী পৌরসভা, মোঃ নয়ন মিয়া (২৪), পিতা-মোঃ নুর ইসলাম শেখ, গ্রাম-সূর্য্যনগর, মোঃ উজ্জল মন্ডল, পিতা-জালাল মন্ডল, গ্রাম-জুকাই, রাজু কুমার ভক্ত (৫০), পিতা- মৃত কানাই লাল ভক্ত, গ্রাম-খানখানাপুর (দক্ষিণপাড়া), মোঃ গাফ্ফার শিকদার (৩১), পিতা-মোঃ ফারুক শিকদার, গ্রাম-উদয়পুর, মোঃ চন্দন (২২), পিতা- আক্তার, গ্রাম-গোদার বাজার ঈদগা সংলগ্ন, সর্ব থানা-রাজবাড়ী সদর, জেলা-রাজবাড়ীদের গ্রেফতার করে। এছাড়া সিআর ওয়ারেন্টভুক্ত আসামী সীমা ঘোষ, স্বামী- বিষ্ণ ঘোষ, গ্রাম-মহারাজপুর, থানা-রাজবাড়ী সদর, জেলা-রাজবাড়ীকে তাদের নিজ বসতবাড়ী থেকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদেরকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
মন্তব্য করুন