রাজবাড়ীতে ইয়াবা ও হেরোইনসহ ২ আসামী গ্রেফতার - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
৯ মে ২০২৬, ৬:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে ইয়াবা ও হেরোইনসহ ২ আসামী গ্রেফতার

রাজবাড়ীতে শনিবার (৯ মে) সদর থানা পুলিশ অভিযান চালিয়ে ১২ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৮ পুড়িয়া হেরোইন সহ দুইজন আসামীকে গ্রেপ্তার করেছে।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ উত্তম কুমার ঘোষ জানান, শনিবার রাজবাড়ী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মঞ্জুর মোরশেদ মহোদয় এর সার্বিক দিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী সদর থানাধীন বিনোদপুর সাকিনস্থ বড় বাজারের বাটার গলির পূবালী ব্যাংকের নিচে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে  ১২ (বারো) পিচ ইয়াবা ট্যাবলেট সহ ১টি সিআর সাজা ও ১টি জিআর ওয়ারেন্টভুক্ত আসামী প্রীতম কুমার কর্মকার (৩৮) কে গ্রেপ্তার করা হয়। তার পিতার নাম কৃষ্ণপদ কর্মকার, সাং- বিনোদপুর, থানা-রাজবাড়ী সদর। তার বিরুদ্ধে রাজবাড়ী সদর থানার মামলা নং-৯, তারিখ- ০৯/০৫/২০২৬খ্রিঃ, ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু করা হয়েছে।

অপরদিকে রাজবাড়ী থানাধীন মরডাঙ্গা হতে পাঁচুরিয়া স্টেশনগামী  মরডাঙ্গা গ্রামস্থ স্যাটেলাইট স্কুলের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করিয়া  ১৮ (আঠারো) পুরিয়া হেরোইন সহ মোঃ আনোয়ার সরদার (৩৭) কে গ্রেপ্তার করা হয়। তার পিতার নাম মৃত খাতের আলী সরদার, সাং- মরডাঙ্গা (রতন চেয়ারম্যানের বাড়ির পাশে), থানা ও জেলা- রাজবাড়ী। তার বিরুদ্ধে রাজবাড়ী সদর থানার মামলা নং-১০, তারিখ- ০৯/০৫/২০২৬খ্রিঃ, ধারা- ৩৬(১) সারণির ৮(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু করা হয়েছে। ধৃত আসামীদ্বয়কে যথাযথ পক্রিয়ায় পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে বিএন‌পির জুলাই গণঅভূত্থান দিবস পালন

পাংশায় সাংবাদিককে মারধরের মামলায় বিশু সরদার গ্রেফতার

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজবাড়ীতে ১১ দলীয় জো‌টের সমাবেশ ও মি‌ছিল

দৌলতদিয়া পোড়াভিটার শীর্ষ মাদক সম্রাজ্ঞী রিনা হেরোইনসহ গ্রেপ্তার

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

১০

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

১১

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

১২

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৩

রাজবাড়ীতে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: পোস্ট মাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

১৪

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৫

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

১৭

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

১৮

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

১৯

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

২০