রাজবাড়ীতে বায়ার কোম্পানির উচ্চ ফলনশীল ‘অ্যারাইজ’ ধানের মাঠদিবস অনুষ্ঠিত - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১৮ মে ২০২৬, ৩:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে বায়ার কোম্পানির উচ্চ ফলনশীল ‘অ্যারাইজ’ ধানের মাঠদিবস অনুষ্ঠিত

রাজবাড়ী সদর উপজেলার লক্ষ্মী নারায়ণপুর এলাকায় বায়ার কোম্পানির উচ্চ ফলনশীল ও বিএলবি (পাতা পোড়া) রোগ সহনশীল ‘অ্যারাইজ এ জেড ৬৫৮৫ এসটি’ ধানের এক সফল মাঠদিবস অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে স্থানীয় প্রায় ২০০ জন উৎসুক কৃষক-কৃষাণীর উপস্থিতিতে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। মাঠদিবসে নতুন এই জাতের ধানের বাম্পার ফলন দেখে স্থানীয় চাষিদের মাঝে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে।

কৃষিবিদ এবং বায়ার কোম্পানির যশোর অঞ্চলের কমার্শিয়াল ম্যানেজার চন্দন কুমার মিত্রের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোঃ শহিদুর ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জনি খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফরিদপুর অঞ্চলের আঞ্চলিক কর্মকর্তা কৃষিবিদ সুব্রত কুমার রায়। অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বায়ার কোম্পানির স্থানীয় পরিবেশক মেসার্স মহিউদ্দিন ট্রেডার্স-এর প্রোপাইটর মোহাম্মদ মহিউদ্দিন সরদার। এছাড়াও কৃষি বিভাগের উপসহকারী কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান এবং বায়ার কোম্পানির ফিল্ড অফিসার হামিদুল ইসলামসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মাঠদিবসে বক্তারা বলেন, ‘অ্যারাইজ এ জেড ৬৫৮৫ এসটি’ জাতটি একটি অত্যন্ত উচ্চ ফলনশীল এবং ব্যাকটেরিয়াল লিফ ব্লাইট (BLB) বা পাতা পোড়া রোগ প্রতিরোধী। প্রচলিত সাধারণ জাতের ধানের তুলনায় এই জাতের রোগবালাই যেমন কম, তেমনি ফলনও অনেক বেশি। এই জাতটির হেক্টর প্রতি গড় ফলন প্রায় ১১ মেট্রিক টন, যা দেশের সামগ্রিক ধান চাষে এক নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।

প্রধান অতিথির বক্তব্যে ড. মোঃ শহিদুর ইসলাম বলেন, “বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ রাখতে এবং ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য চাহিদা মেটাতে এ ধরনের উচ্চ ফলনশীল জাতের আবাদ বাড়ানো জরুরি। বায়ার কোম্পানির এই নতুন জাতটি দেশের উৎপাদন বৃদ্ধি করতে এবং কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে বড় ভূমিকা রাখবে।”

অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিরা স্থানীয় কৃষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং আধুনিক পদ্ধতিতে এই ধান চাষের সঠিক নিয়মাবলী ও পরামর্শ প্রদান করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

কালুখালীতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে কৃষি কর্মকর্তাসহ আহত ৬

পাংশায় তিন মাদক কারাবি গ্রেফতার, দু’জনের কারাদন্ড

রাজবাড়ী থেকে ৫ টি আগ্নেয়াস্ত্র সহ ৫জন গ্রেপ্তার

খানখানাপুরে ট্রেন-যানবাহন দূর্ঘটনাস্থ‌লে রেলও‌য়ের তদন্ত ক‌মি‌টি

পাংশায় ৮০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

খানখানাপুরে বিচ্ছিন্ন তেলবাহী ট্রেনের বগির ধাক্কায় নিহত ১, আহত অন্তত ৬জন

১০

কালুখালীর কালিকাপুর রেলব্রিজের ধাক্কায় ট্রেনের ছাদে ভ্রমনকরা যাত্রীর মৃত্যু

১১

ফেরি থেকে পদ্মায় ঝাপদেয়া নারী কচুরিপানায় ৩০ কি.মি. ভাসার পর উদ্ধার

১২

রাজবাড়ী প্রধান ডাকঘরে আর্থিক প্রতারণার প্রতিবাদে মানববন্ধন, আমানতের টাকা ফেরতের দাবি

১৩

পাংশায় সংবাদ সংগ্রহ কালে সাংবাদিকের ওপর  হামলা

১৪

ফে‌রি থে‌কে নদী‌তে ঝাঁপ দি‌য়ে যাত্রী নি‌খোঁজ

১৫

রাজবাড়ী‌তে সব‌জির দা‌ম বৃদ্ধি‌তে বিপা‌কে ক্রেতারা

১৬

রাজবাড়ীতে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৭

রাজবাড়ী জেলা কারাগারে হাজতির মৃত্যু

১৮

রাজবাড়ীতে হরিজন ঐক্য পষিদের ৭ দফা দাবিতে মানববন্ধন

১৯

গোয়ালন্দে বিভিন্ন সামগ্রী বিতরন করলেন জেলা প্রশাসক

২০