এবার ঘর নির্মাণ করে অসহায় বৃদ্ধের পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা রোমান - Rajbari
রুবেলুর রহমান
৫ জুলাই ২০২৬, ১:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এবার ঘর নির্মাণ করে অসহায় বৃদ্ধের পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা রোমান

রাজবাড়ী পৌরসভার বিভিন্ন এলাকার ড্রেন, ময়লার ভাগাড় ও পুকুর পরিষ্কার করাসহ শিক্ষার্থী এবং অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে একের পর এক মানবিক কাজের দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান।

এবার এরই ধারাবাহিকতায় রাজবাড়ী পৌরসভার বিনোদপুর ৩ নম্বর ওয়ার্ডে ‘আশিক ফাউন্ডেশন’-এর সহযোগিতায় এবং ছাত্রদল নেতা রোমানের নিজস্ব তত্ত্বাবধানে সুশীল কুমার নামে এক অসহায় বৃদ্ধের জরাজীর্ণ ঘর নতুন করে নির্মাণ করে দেওয়া হয়েছে। রবিবার (৫ জুলাই) বিকেলে নতুন ঘরটি ওই বৃদ্ধের কাছে হস্তান্তর করা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রায় দুই সপ্তাহ আগে বিনোদপুর ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা, স্ত্রী-সন্তানহীন অসহায় বৃদ্ধ সুশীল কুমারের জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপনের বিষয়টি নজরে আসে রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানের। এরপর তিনি তাৎক্ষণিকভাবে ওই ঘরটি পরিদর্শন করেন এবং বৃদ্ধ সুশীল কুমারকে একটি নতুন ঘর তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দেন।

উল্লেখ্য, আরিফুল ইসলাম রোমান ব্যক্তিগত উদ্যোগে ইতিপূর্বেও রাজবাড়ী পৌরসভার বড় বাজারসহ প্রতিটি ওয়ার্ডের ড্রেন ও ময়লার স্তূপ পরিষ্কার, ঐতিহাসিক রাজার বাড়ির পুকুর পরিষ্কার, বিভিন্ন স্কুলে অভিভাবকদের বিশ্রামের জন্য বসার ব্যবস্থা করাসহ শিক্ষার্থীদের নানা সহায়তায় এগিয়ে এসে প্রশংসিত হয়েছেন।

এ বিষয়ে রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান বলেন, রাজবাড়ী পৌরসভার একজন বাসিন্দা হিসেবে সম্পূর্ণ মানবিকতার জায়গা থেকে তি‌নি এসব কাজ করে যাচ্ছেন। সুশীল কুমার খুবই অসহায় একজন মানুষ। উনার ঘরটি একেবারেই বসবাসের অনুপযোগী হয়ে পড়েছিল। আজ ঘরটি নতুন করে নির্মাণ করে দিতে পেরে তার কা‌ছেও খুব ভালো লাগছে। আগামীতেও তি‌নি এভাবেই অসহায় মানুষের পাশে থাকতে চান। তিনি আরও জানান, রাজবাড়ী পৌরসভার বিভিন্ন স্থানে নিজস্ব উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রয়েছে। এর পাশাপাশি খুব দ্রুত পুরো পৌর এলাকায় মশক নিধন কার্যক্রম শুরু করা এবং যেসব রাস্তায় রোড লাইট নেই, সেখানে লাইটের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে তার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালুখালীর দুই ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

পাংশায় বসত বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

কালুখালীতে বাস, ট্রাক ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষ

কালুখালীতে অসহায় পরিবার পেল নতুন ঘর

পাংশায় পবিত্র কোরআন পোড়ানোর অভিযোগে যুবক গ্রেপ্তার

বিশ্ব পরিবেশ দিবসে রাজবাড়ীতে র‍্যালি ও আলোচনা সভা

আন্ধারমানিক স. প্রা. বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান খাঁনের বিদায় সংর্বধনা

৫ম ও ২য় শ্রেণী পড়ুয়া প্রেমিক-প্রেমিকা, পুলিশের সন্দেহে ধরা

যাত্রী‌দের বিনামূল্যে পানি পান করানো মুন্নু শেখকে আর্থিক সহায়তা প্রদান

রাজবাড়ীতে ৬ বছরের শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

১০

রাজবাড়ীতে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন

১১

গোয়ালন্দে ফল উৎসব অনুষ্ঠিত

১২

পাংশায় এইচএসসি পরীক্ষায় অসাধু উপায় অবলম্বন, ৩ পরীক্ষার্থী বহিষ্কার

১৩

পাংশায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৪

পাংশায় হত্যা মামলার বাদীর উপর হামলা, থানায় জিডি 

১৫

এবার ঘর নির্মাণ করে অসহায় বৃদ্ধের পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা রোমান

১৬

দালাল চক্রের ফাঁদে পড়ে ইরান যাত্রা, বুকে গুলি নিয়ে দেশে ফিরলেন

১৭

পাংশায় রাতের আঁধারে ভেঙে গেল কৃষকের স্বপ্ন

১৮

রাজবাড়ীতে ‘স্বাধীনতা’ প্রকল্পের হাফ-ডে অরিয়েন্টেশন অনুষ্ঠিত

১৯

সাংবাদ সম্মেলনে স্বজনদের অভিযোগ : হত্যা মামলার বাদী পরিবারকে আসামি পক্ষের হুমকি

২০