একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মনসুর উল করিমের ৭৬তম জন্মবার্ষিকী পালিত - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১৮ জুলাই ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মনসুর উল করিমের ৭৬তম জন্মবার্ষিকী পালিত

একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মনসুর উল করিমের ৭৬তম জন্মবার্ষিকী রাজবাড়ীতে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।

শনিবার (১৮ জুলাই) দুপুরে রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মনসুর উল করিম স্মৃতি পরিষদের উদ্যোগে আলোচনা সভা, কেক কাটা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। অনুষ্ঠানে মনসুর উল করিমের জীবন, কর্ম ও শিল্পসাধনার ওপর আলোচনা করা হয়। পরে তাঁর ৭৬তম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। এ উপলক্ষে শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসন, জেলা শিল্পকলা একাডেমি, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিল্পী, সাহিত্যিক, শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, “মনসুর উল করিম শুধু রাজবাড়ীরই নয়, সমগ্র বাংলাদেশের গর্ব। তাঁর শিল্পকর্ম ও সৃজনশীলতা নতুন প্রজন্মের শিল্পীদের অনুপ্রাণিত করবে। তাঁর স্মৃতি সংরক্ষণ এবং শিল্পচর্চার প্রসারে সরকার আন্তরিকভাবে কাজ করছে।” তিনি আরও বলেন, রাজবাড়ীর সাংস্কৃতিক অঙ্গনকে আরও সমৃদ্ধ করতে প্রায় ৪০ কোটি টাকা ব্যয়ে একটি আধুনিক কালচারাল কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি জেলার অ্যাক্রোবেটিক প্রশিক্ষণ কেন্দ্রের উন্নয়ন ও সাংস্কৃতিক অবকাঠামো সম্প্রসারণেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

উল্লেখ্য, একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত চিত্রশিল্পী মনসুর উল করিম ১৯৫০ সালের ১৪ জুলাই রাজবাড়ীতে জন্মগ্রহণ করেন। দীর্ঘ শিল্পসাধনার স্বীকৃতিস্বরূপ তিনি একুশে পদকে ভূষিত হন। ২০২০ সালের ৫ অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন। তাঁর রেখে যাওয়া শিল্পকর্ম আজও দেশের শিল্পাঙ্গনে সমানভাবে সমাদৃত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে নিষিদ্ধ কারেন্ট জালসহ জেলে আটক

৩ বছরেও নির্মাণ হয়নি কালুখালী মডেল মসজিদের সংযোগ সড়ক, ভোগান্তিতে মুসল্লিরা

একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মনসুর উল করিমের ৭৬তম জন্মবার্ষিকী পালিত

পদকপ্রাপ্ত ডুবরি সাদিকের বাড়িতে এখন শুধুই কান্নার রোল

গোয়ালন্দে অটো রিকশা চালকের মরদেহ উদ্ধার

রাজবাড়ীতে জুলাই আন্দোলনে শহীদ আব্দুল গণির মৃত্যু বার্ষিকী পালিত

সেরা ডুবুরি পদকপ্রাপ্ত গোয়ালন্দের সাদিকের নদীতে ডুবে মৃত্যু

পাংশা উপজেলা মহিলা দলের কমিটির অনুমোদন দিলো জেলা বিএনপি 

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজ‌নে রথ যাত্রা উৎসব

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কৃষকের

১০

গোয়ালন্দে কৃষক কার্ড কর্মসূচি বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

১১

কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুর রাজ্জাক খান আর নেই

১২

রাজবাড়ী‌তে আর্জেন্টিনা ভক্ত‌দের বিজয় উল্লাস

১৩

রাজবাড়ীতে জুলাই শহীদ দিবস পালিত

১৪

রাজবাড়ীতে জমি দখল ও মামলা দিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

১৫

রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

১৬

বালিয়াকান্দিতে আড়াই লাখ টাকার কারেন্ট জাল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

১৭

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ

১৮

পাংশায় মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টার অভিযোগে একজন গ্রেপ্তার

১৯

মাটির সুরক্ষা ও তামাক চাষ নিরুৎসাহিতকরণে গোয়ালন্দে মতবিনিময় সভা

২০