গোয়ালন্দে হেরোইনসহ ৩ জন আটক, প্রত্যেকের ২ মাসের কারাদণ্ড - Rajbari
জহুরুল ইসলাম হালিম
১২ নভেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে হেরোইনসহ ৩ জন আটক, প্রত্যেকের ২ মাসের কারাদণ্ড

রাজবাড়ীর গোয়ালন্দে মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযানে হেরোইনসহ তিনজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাঁদের প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্তদের রাজবাড়ী জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত গোয়ালন্দ উপজেলাধীন উত্তর দৌলতদিয়ার পোড়াভিটা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তিরা হলেন রাজবাড়ী সদর উপজেলার ধাওয়াপাড়া এলাকার মৃত দলুরুদ্দিন সরদারের ছেলে জামাল সরদার (৪৮), গোয়ালন্দ উপজেলার শামসু মাস্টারপাড়া এলাকার মৃত মজিদ শেখের ছেলে হাতেম শেখ (৫৭) এবং রাজবাড়ী সদর উপজেলার বড় লক্ষ্মীপুর এলাকার মৃত রহমান বিশ্বাসের ছেলে মো. শহীদ বিশ্বাস (৫৫)।

অভিযান সূত্রে জানা যায়, গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজবাড়ীর সদস্যরা মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহভাজন হিসেবে ওই তিনজনের দেহ তল্লাশি করে হেরোইন উদ্ধার করা হয়। পরে তাঁদের হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। অভিযান শেষে দণ্ডপ্রাপ্ত তিনজনকে রাজবাড়ী জেলা কারাগারে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে সন্ত্রাস বিরোধী আইন মামলায় ১ জন গ্রেফতার

১

এন‌সিপি নেত্রীর বাড়ী‌তে অ‌গ্নিসং‌যো‌গের প্রতিবা‌দে রাজবাড়ী‌তে মানববন্ধন

২

গোয়ালন্দে হেরোইনসহ ৩ জন আটক, প্রত্যেকের ২ মাসের কারাদণ্ড

৩

সংস্কার ও আধুনিকায়নের অভাবে সৌন্দর্য হারাচ্ছে মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্র

৪

রাজবাড়ীতে নারী উদ্যোক্তাদের পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী

৫

গোয়ালন্দে হেরোইন সেবনরত অবস্থায় ৬ জন গ্রেপ্তার

৬

প্রিয় স্কুলে  ফিরলেন এসএসসি-২০০২ ব্যাচের শিক্ষার্থীরা, উপহার দিলেন ফার্নিচার

৭

গোয়ালন্দে কৃষকের পেঁয়াজের জমিতে দুর্বৃত্তদের হানা, তুলে ও কেটে নষ্ট চারা

৮

গোয়ালন্দে অবৈধভাবে সার বিক্রি করায় দন্ড

৯

রাজবাড়ীতে পোস্টঅ‌ফি‌সে রাখা আত্মসাতের টাকা ফেরতসহ বিচা‌রের দা‌বি‌তে গ্রাহক‌দের বিক্ষোভ

১০

পাংশায় দোকানের চাল কেটে আড়াই লাখ টাকার মালামাল চুরি

১১

পাংশায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা, ভাঙচুর-লুটপাট

১২

রাজবাড়ীতে মাদকদ্রব্যসহ ৪ জন আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

১৩

পাংশায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সদস্য জায়েদ হোসাইন জাহিন গ্রেপ্তার

১৪

পাংশায় বিশেষ অভিযানে মাদক ও বালু উত্তোলনে ৭ জনের দণ্ড

১৫

রাজবাড়ীতে সন্ত্রাস-নৈরা‌জ্যের প্রতিবাদে ছাত্রদ‌লের বিক্ষোভ

১৬

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে আরও এক মামলায় শ্যোন অ্যারেস্ট

১৭

রাজবাড়ীতে নানা আয়োজনে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৮

কালুখালীতে একাধিক মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার

১৯

ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর

২০