রাজবাড়ীতে নারী উদ্যোক্তাদের পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী - Rajbari
কামাল হোসেন
১২ নভেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে নারী উদ্যোক্তাদের পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী

নারী উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনা, আইন ও পদ্ধতিগত নির্দেশনামূলক দক্ষতা উন্নয়নবিষয়ক পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে রাজবাড়ী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের আয়োজনে এবং ম্যানেজমেন্ট অ্যান্ড ট্রেনিং ইন্টারন্যাশনাল লিমিটেডের বাস্তবায়নে অফিসার্স ক্লাব অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজিত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আফরোজা পারভীন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মীর মনির হোসেন, রাজবাড়ী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ঈমান উল করিম এবং চেম্বারের আহ্বায়ক ও নতুন প্রজন্ম উদ্যোক্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান সাগুফতা সুলতানা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে নারী উদ্যোক্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীরা এখন ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে নিজেদের যোগ্যতা ও দক্ষতার পরিচয় দিচ্ছেন। তবে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে অনেক নারী উদ্যোক্তাকে বিভিন্ন আইনি জটিলতা, আর্থিক ব্যবস্থাপনা ও পদ্ধতিগত সমস্যার মুখোমুখি হতে হয়। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় প্রশিক্ষণ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চেম্বারের আহ্বায়ক ও নতুন প্রজন্ম উদ্যোক্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান সাগুফতা সুলতানা বলেন, নারী উদ্যোক্তাদের এগিয়ে নিতে শুধু উৎসাহ প্রদান নয়, তাঁদের বাস্তবভিত্তিক প্রশিক্ষণ, আইনি সহায়তা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা নিশ্চিত করতে হবে। পাঁচ দিনের এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা ব্যবসা পরিচালনার বিভিন্ন পদ্ধতি ও আইন সম্পর্কে জ্ঞান অর্জন করেছেন। তাঁরা প্রশিক্ষণলব্ধ জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগিয়ে সফল উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করবেন বলে তিনি প্রত্যাশা করেন। অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে হেরোইনসহ ৩ জন আটক, প্রত্যেকের ২ মাসের কারাদণ্ড

১

সংস্কার ও আধুনিকায়নের অভাবে সৌন্দর্য হারাচ্ছে মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্র

২

রাজবাড়ীতে নারী উদ্যোক্তাদের পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী

৩

গোয়ালন্দে হেরোইন সেবনরত অবস্থায় ৬ জন গ্রেপ্তার

৪

প্রিয় স্কুলে  ফিরলেন এসএসসি-২০০২ ব্যাচের শিক্ষার্থীরা, উপহার দিলেন ফার্নিচার

৫

গোয়ালন্দে কৃষকের পেঁয়াজের জমিতে দুর্বৃত্তদের হানা, তুলে ও কেটে নষ্ট চারা

৬

গোয়ালন্দে অবৈধভাবে সার বিক্রি করায় দন্ড

৭

রাজবাড়ীতে পোস্টঅ‌ফি‌সে রাখা আত্মসাতের টাকা ফেরতসহ বিচা‌রের দা‌বি‌তে গ্রাহক‌দের বিক্ষোভ

৮

পাংশায় দোকানের চাল কেটে আড়াই লাখ টাকার মালামাল চুরি

৯

পাংশায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা, ভাঙচুর-লুটপাট

১০

রাজবাড়ীতে মাদকদ্রব্যসহ ৪ জন আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

১১

পাংশায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সদস্য জায়েদ হোসাইন জাহিন গ্রেপ্তার

১২

পাংশায় বিশেষ অভিযানে মাদক ও বালু উত্তোলনে ৭ জনের দণ্ড

১৩

রাজবাড়ীতে সন্ত্রাস-নৈরা‌জ্যের প্রতিবাদে ছাত্রদ‌লের বিক্ষোভ

১৪

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে আরও এক মামলায় শ্যোন অ্যারেস্ট

১৫

রাজবাড়ীতে নানা আয়োজনে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৬

কালুখালীতে একাধিক মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার

১৭

ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর

১৮

রাজবাড়ী প্রধান ডাকঘরের অর্থ আত্মসাৎ মামলা: সাত কর্মচারী কারাগারে

১৯

বালিয়াকান্দিতে পৃথক অভিযানে ইয়াবা-হেরোইন ও গাঁজাসহ দুইজন আটক

২০