পাংশায় বিষ প্রয়োগে মাছ নিধন দায়ে বিএনপি নেতা গ্রেফতার  - Rajbari
মাসুদ রেজা শিশির
৮ অক্টোবর ২০২৬, ১:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাংশায় বিষ প্রয়োগে মাছ নিধন দায়ে বিএনপি নেতা গ্রেফতার 

জমিসংক্রান্ত বিরোধ ও চাঁদা না দেওয়ার জেরে রাজবাড়ীর পাংশায় এক প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ করে কয়েক লাখ টাকার মাছ নিধনের ঘটনা ঘটেছে।

পাশাপাশি দিনদুপুরে ওই প্রজেক্টে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে কালাম মন্ডল নামে এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ​গ্রেপ্তার কালাম মন্ডল উপজেলার যশাই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে পাংশা উপজেলার যশাই ইউনিয়নের নিভাকেষ্টপুর গ্রামে সিঙ্গাপুর প্রবাসী মো. আসাদ মন্ডলের মাছের পুকুরে বিষ প্রয়োগ করে দুর্বৃত্তরা। এতে পুকুরে থাকা প্রায় ৫ থেকে ৬ লাখ টাকার মাছ ভেসে উঠে মারা যায়। এর আগে মঙ্গলবার প্রকাশ্য দিবালোকে প্রজেক্টে হামলা চালিয়ে পুকুরের সীমানা ঘের ভেঙে ফেলা হয়।

​ভুক্তভোগী আসাদ মন্ডল অভিযোগ করেন, ১৬-১৭ বছর ধরে সিঙ্গাপুরে কাজ করে উপার্জিত অর্থ দিয়ে তিনি এলাকায় দুই বিঘা জমির উপর একটি মাছের প্রজেক্ট গড়ে তোলেন। সম্প্রতি স্থানীয় যশাই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মান্নান প্রামাণিক ও সাধারণ সম্পাদক কালাম মন্ডল প্রজেক্টের ভেতরে ১০ শতক জমি কেনা রয়েছে দাবি করেন। এ নিয়ে রাজবাড়ী কোর্টে একটি মামলা চলমান থাকলেও তারা জমির অজুহাতে বিভিন্ন সময় মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা নানাভাবে হয়রানি শুরু করেন। ​তিনি আরও জানান, এরই জেরে গত মঙ্গলবার সকালে বহিরাগতদের নিয়ে প্রজেক্টে হামলা চালিয়ে সীমানাপ্রাচীর ভাঙচুর এবং পুকুরপাড় থেকে প্রায় ৫০ কাঁদি কলা কেটে নিয়ে যায় অভিযুক্তরা। পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করলেও হামলাকারীরা যাওয়ার সময় দেখে নেওয়ার হুমকি দেয় এবং ওই রাতেই পুকুরে বিষ প্রয়োগ করে।

​প্রজেক্টের কর্মচারী সুমন মন্ডল বলেন, “পুকুরে বিষ প্রয়োগ করায় সব মাছ মরে ভেসে উঠেছে। এতে শুধু প্রজেক্ট মালিক ক্ষতিগ্রস্ত হননি, আমরা যারা প্রায় ২০ জন লোক এখানে কাজ করতাম সবাই কর্মহীন হয়ে পড়েছি। আমরা এ বর্বরতার সঠিক বিচার চাই।”

​অভিযোগের বিষয়ে জানতে ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মান্নান প্রামাণিকের বাড়িতে যাওয়া হলে তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে তার পরিবারের কেউ কথা বলতে রাজি হয়নি।

​পাংশা মডেল থানার ওসি (তদন্ত) সঞ্জয় কুমার ঘোষ জানান, ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত কালাম মন্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ী‌তে নি‌খোঁজের ৪ দিন পর কলেজ ছাত্রের বস্তাবন্দি মর‌দেহ উদ্ধার

১

‘সাংস্কৃ‌তিক মন্ত্রণালয় আগের মতো নিথর নিস্তব্ধ মন্ত্রণালয় হবে না’ -সংস্কৃ‌তি প্রতিমন্ত্রী খৈয়ম

২

‘অবৈধ ক্লিনিকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান’ -স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ড. নুরুল ইসলাম

৩

আগাম ফুলকপিতে পচন, মাঠেই নষ্ট হচ্ছে কৃষকের স্বপ্ন

৪

গোয়ালন্দে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৫

গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ

৬

ভুল চিকিৎসার শিকার বিথী আক্তার শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হেরেই গেল

৭

গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

৮

পাংশায় বিষ প্রয়োগে মাছ নিধন দায়ে বিএনপি নেতা গ্রেফতার 

৯

দৌলতদিয়ায় প্রশাসনের অভিযান: ১ জনের ১ বছরের কারাদণ্ড

১০

গোয়ালন্দে বিনামূল্যে চোখের ছানি অপারেশনের লক্ষ্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

১১

পাংশায় নসিমনের চাপায় ৫ বছরের শিশুর মৃত্যু 

১২

তফ‌সি‌লের আগেই জ‌মে উঠে‌‌ছে রাজবাড়ীতে ব‌্যবসায়ী স‌মি‌তির নির্বাচনী প্রচারানা

১৩

তিন দিন ধ‌রে নি‌খোঁজ রাজবাড়ী জেলা ছাত্রদ‌লের আহ্বায়‌কের মামা‌তো ভাই

১৪

পদ্মায় নিষিদ্ধ কারেন্ট জালসহ জেলে আটক

১৫

পাংশায় মানসম্পন্ন পেঁয়াজ বীজ প্রাপ্তি নিশ্চিতকল্পে মতবিনিময়

১৬

রাজবাড়ীতে শিশু ধর্ষনের দায়ে একব্যাক্তি গ্রেপ্তার

১৭

গোয়ালন্দে ভেজা বালি বহন করায় ৬টি ড্রাম ট্রাককে শাস্তি

১৮

গোয়ালন্দে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

১৯

জনবল সংকটে রাজবাড়ীর প্রাণিসম্পদ দপ্তর, ৬৯ পদের ৩৭ টিই শূন্যে

২০