কালুখালীর হরিণবাড়িয়া চরে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের কারখানায় ছয়লাপ - Rajbari
মাসুদ রেজা শিশির
১৮ সেপ্টেম্বর ২০২৬, ৬:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কালুখালীর হরিণবাড়িয়া চরে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের কারখানায় ছয়লাপ

রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের হরিণবাড়িয়া চর এখন নিষিদ্ধ চায়না দুয়ারি জালের কারখানায় ছয়লাপ হয়ে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ, জেলা ও উপজেলা প্রশাসন বিভিন্ন সময় এসব অবৈধ কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করলেও তা পুরোপুরি বন্ধ করা যাচ্ছে না। অভিযানের কিছুদিন যেতে না যেতেই অসাধু ব্যবসায়ীরা পুনরায় কারখানাগুলো চালু করে অবাধে তাদের নিয়মিত কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। দেশীয় প্রজাতির মাছ ও জলজ জীববৈচিত্র্যের জন্য চরম হুমকি এসব নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ব্যাপকভাবে তৈরি ও বাজারজাত হওয়ায় উদ্বিগ্ন পরিবেশবিদ ও স্থানীয় সচেতন মহল।

অভিযোগ রয়েছে, আইনের তোয়াক্কা না করে কারখানাগুলো অব্যাহত রাখার পেছনে প্রশাসনের ঢিলেঢালা নজরদারির পাশাপাশি উপজেলার বেশ কয়েকজন সাংবাদিকের পরোক্ষ প্রশ্রয় রয়েছে। তারা নিয়মিত মাসোহারা নিয়ে এই অবৈধ ব্যবসায় চোখ বুজে আছেন বলে স্থানীয়ভাবে তীব্র সমালোচনা চলছে। চরাঞ্চলের এই অবৈধ জাল তৈরি চিরতরে বন্ধ করতে প্রশাসনের কার্যকর ও স্থায়ী পদক্ষেপের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৌলতদিয়ায় প্রশাসনের অভিযান: ১ জনের ১ বছরের কারাদণ্ড

১

গোয়ালন্দে বিনামূল্যে চোখের ছানি অপারেশনের লক্ষ্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

২

পাংশায় নসিমনের চাপায় ৫ বছরের শিশুর মৃত্যু 

৩

তফ‌সি‌লের আগেই জ‌মে উঠে‌‌ছে রাজবাড়ীতে ব‌্যবসায়ী স‌মি‌তির নির্বাচনী প্রচারানা

৪

তিন দিন ধ‌রে নি‌খোঁজ রাজবাড়ী জেলা ছাত্রদ‌লের আহ্বায়‌কের মামা‌তো ভাই

৫

পদ্মায় নিষিদ্ধ কারেন্ট জালসহ জেলে আটক

৬

পাংশায় মানসম্পন্ন পেঁয়াজ বীজ প্রাপ্তি নিশ্চিতকল্পে মতবিনিময়

৭

রাজবাড়ীতে শিশু ধর্ষনের দায়ে একব্যাক্তি গ্রেপ্তার

৮

গোয়ালন্দে ভেজা বালি বহন করায় ৬টি ড্রাম ট্রাককে শাস্তি

৯

গোয়ালন্দে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

১০

জনবল সংকটে রাজবাড়ীর প্রাণিসম্পদ দপ্তর, ৬৯ পদের ৩৭ টিই শূন্যে

১১

রাজবাড়ীতে নিজ মেয়েকে ধর্ষনের দায়ে বাবার যাবৎজীবন কারাদণ্ড

১২

রাজবাড়ীতে কৃষক হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

১৩

গোয়ালন্দে মসজিদে ওসি’র মাদকবিরোধী বক্তব্য

১৪

রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা.হান্নানকে ওএসডি

১৫

দৌলতদিয়া ইউনিয়ন বিএনপি নেতা মোহন মন্ডলের দাফন সম্পন্ন

১৬

পাংশায় ৬৫ লাখ টাকার জুয়েলারি চুরি মূল পরিকল্পনাকারী গ্রেফতার

১৭

পাংশায় পুকুরে বিষ দিয়ে কৃষকের ৩ লাখ টাকার মাছ নিধন

১৮

পাংশায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

১৯

রাজবাড়ীতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

২০