রাজবাড়ীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২২ অক্টোবর ২০২৪, ১:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

রাজবাড়ীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছে  আদালত। মঙ্গলবার বিকেলে রাজবাড়ী  অতিরিক্ত জেলা ও দায়রা জজ -১ আদালতের বিচারক জান্নাতুন লিলিফা আক্তার জা এ রায় দেন। দন্ডিত ব্যক্তির নাম মনির হাসান। সে জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের নলিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।

আদালত সুত্রে জানা যায, ২০ বছর আগে মনির হাসান রাজবাড়ী সদর উপজেলার বানিয়ারী গ্রামের হাসি বেগমকে বিয়ে করেন। বিয়ের পর মনির হাসান বানিয়ারী গ্রামে শশুর বাড়ীতে বসবাস করতেন। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। পারিবারিক কলহের জেরে ২০২৩ সালে ২৯ জুন মনির মধ্যরাতে হাসি বেগমকে গোয়াল ঘরে নিয়ে গিয়ে গরুর পানি খাওয়ার বড় চারির মধ্যে পানিতে চুবিয়ে হত্যা করে। তাদের দুই সন্তানের চিৎকারের এলাকাবাসি ঘুম থেকে উঠে আসলে তখন মনির স্ত্রী হত্যার কথা স্বীকার করে। পরের দিন হাসি বেগমের ভাই ইয়াকুব আলী বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় মনির হাসান আসামী করে হত্যা মামলা মায়ের করে। মনির  আদালতেও হত্যাকান্ডের কথা স্বীকার করে।

রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালত-১ এর সরকারি কৌশুলী এ্যাড. আব্দুর রাজ্জাক মোল্লা বলেন, আসামী আদালতে হত্যাকান্ডের কথা স্বীকার করেছে। আবার তাদের দুই সন্তান এই মামলায় আদালতে স্বাক্ষী দিয়েছে। ফলে আজ আদালত যে রায় দিয়েছে আমরা অনেক খুশি। বাদী পক্ষ ন্যায় বিচার পেয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালুখালীর দুই ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

পাংশায় বসত বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

কালুখালীতে বাস, ট্রাক ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষ

কালুখালীতে অসহায় পরিবার পেল নতুন ঘর

পাংশায় পবিত্র কোরআন পোড়ানোর অভিযোগে যুবক গ্রেপ্তার

বিশ্ব পরিবেশ দিবসে রাজবাড়ীতে র‍্যালি ও আলোচনা সভা

আন্ধারমানিক স. প্রা. বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান খাঁনের বিদায় সংর্বধনা

৫ম ও ২য় শ্রেণী পড়ুয়া প্রেমিক-প্রেমিকা, পুলিশের সন্দেহে ধরা

যাত্রী‌দের বিনামূল্যে পানি পান করানো মুন্নু শেখকে আর্থিক সহায়তা প্রদান

রাজবাড়ীতে ৬ বছরের শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

১০

রাজবাড়ীতে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন

১১

গোয়ালন্দে ফল উৎসব অনুষ্ঠিত

১২

পাংশায় এইচএসসি পরীক্ষায় অসাধু উপায় অবলম্বন, ৩ পরীক্ষার্থী বহিষ্কার

১৩

পাংশায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৪

পাংশায় হত্যা মামলার বাদীর উপর হামলা, থানায় জিডি 

১৫

এবার ঘর নির্মাণ করে অসহায় বৃদ্ধের পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা রোমান

১৬

দালাল চক্রের ফাঁদে পড়ে ইরান যাত্রা, বুকে গুলি নিয়ে দেশে ফিরলেন

১৭

পাংশায় রাতের আঁধারে ভেঙে গেল কৃষকের স্বপ্ন

১৮

রাজবাড়ীতে ‘স্বাধীনতা’ প্রকল্পের হাফ-ডে অরিয়েন্টেশন অনুষ্ঠিত

১৯

সাংবাদ সম্মেলনে স্বজনদের অভিযোগ : হত্যা মামলার বাদী পরিবারকে আসামি পক্ষের হুমকি

২০