বালিয়াকান্দিতে লেবুর বাগান থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২ নভেম্বর ২০২৪, ৭:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বালিয়াকান্দিতে লেবুর বাগান থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের রামদিয়া গোবিন্দপুর গ্রামের একটি লেবুর বাগান থেকে সালমা আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সালমা আক্তার ওই ইউনিয়নের সৈয়দ আলী মন্ডলের মেয়ে।

শনিবার (২ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জামাল উদ্দিন। এর আগে শুক্রবার দিনগত রাত ১১টার দিকে গৃহবধূর মরদেহটি উদ্ধার করা হয়।

থানা পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ১৬ বছর আগে একই এলাকার ইসলাম সরদারের ছেলে আকাম উদ্দিনের সাথে পারিবারিকভাবে সালমার বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। কিন্তু পারিবারিক অশান্তির কারণে ৫-৬ মাস আগে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। এরপর সালমা দুই সন্তানকে নিয়ে বাবার দেওয়া জমিতে বসবাস করছিলেন। গত শুক্রবার সকালে সালমা বাবার বাড়িতে যান, কিন্তু রাত হয়ে গেলেও ফিরে না আসায় তার ছেলে খোঁজ নিতে নানা বাড়ি যায়। সেখানে মাকে না পেয়ে বাড়ি ফেরার পথে রামদিয়া গোবিন্দপুর গ্রামের একটি লেবুর বাগানের সামনে মায়ের স্যান্ডেল পড়ে থাকতে দেখে। পরে ওই বাগানে মায়ের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জামাল উদ্দিন জানান, “লেবুর বাগান থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে গলায় ওড়না পেঁচিয়ে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ীর মর্গে পাঠানো হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে প্রতিমন্ত্রীর বরাদ্দের চাল পেল ৫০০ দরিদ্র পরিবার

গোয়ালন্দে পবিত্র আশুরার মাতমে অংশ নিয়ে এক ব্যাক্তির মৃত্যু

পাংশায় নিহতের পরিবার ও সংঘর্ষে ক্ষতিগ্রস্তদের বাড়ি পরিদর্শনে এমপি

পাংশায় স্কুল ফাঁকির শাস্তি ৮০০ গাছ রোপণ

কালুখালীতে অবৈধ জাল তৈরির কারখানা থেকে সাড়ে ৬ লাখ টাকার জাল জব্দ

বালিয়াকান্দিতে বিদ্যুৎপৃষ্টে প্রাণ গেল কিশোরের

রাজবাড়ীতে পেয়াজের দাম না পেয়ে ক্ষোভে পানিতে পেয়াজ ফেলে দিলেন কৃষক

রাজবাড়ীতে একদিনে ১ লাখ ৫৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

রাজবাড়ীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের ঘটনায় থানায় জিডি

১০

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১১

পাংশায় মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা ও সম্মাননা সনদ প্রদান

১২

পাংশায় সংঘর্ষে মৃত্যুর জেরে শতাধিক বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

১৩

কালূখালীতে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত

১৪

রাজবাড়ীর পাংশায় বিষধর সাপের কামড়ে কৃষকের মৃত্যু

১৫

পাংশায় দু’পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু 

১৬

পাংশায় পুলিশের অভিযানে অস্ত্রসহ  ডাকাত গ্রেপ্তার

১৭

গোয়ালন্দে মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়া উদ্ধার হলেও আসামি পলাতক

১৮

গোয়ালন্দে অবৈধভাবে মাটি উত্তোলন করায় ভেকু বিকল ও ট্রাক জব্দ

১৯

রাজবাড়ীতে প্রান্তিক খামারিদের মাঝে মাছের পোনা বিতরণ

২০