পাংশায় নবাগত ইউএনও'র যোগদান - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
৩ নভেম্বর ২০২৪, ১২:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাংশায় নবাগত ইউএনও’র যোগদান

রাজবাড়ীর পাংশায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে এস.এম আবু দারদা যোগদান করেছেন। রবিবার (৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় পাংশা উপজেলা কার্যালয়ে তিনি তার দায়িত্ব গ্রহণ করেন।

এ সময় নবাগত ইউএনও-কে ফুল দিয়ে স্বাগত জানান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মাসুদুর রহমান রুবেল ও উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা। তিনি ৩৫ তম ব্যাচে প্রশাসনিক ক্যাডার কর্মকর্তা হিসেবে সরকারি চাকুরিতে যোগদান করেন।

নবাগত উপজেলা নির্বাহী অফিসার এস এম আবু দারদা বলেন , আমি সকলের সহযোগিতা নিয়ে কাজ করতে চাই। পাংশার মানুষকে নিয়ে এই উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ার জন্য কাজ করব। আমার দরজা সবসময় খোলা থাকবে। যেকোন কাজে সবাই নির্দ্বিধায় আমার অফিসে আসতে পারবেন। তিনি আরও বলেন, আমি যেহেতু এ উপজেলায় নতুন, তাই সব বিষয় জানতে ও বুঝতে আমার একটু সময় লাগবে। আমি সাংবাদিকসহ সকলের পরামর্শ ও মতামত নিয়ে কাজ করবো। সততার সাথে কাজ করতে আমি বদ্ধপরিকর। আমার পিতাও একজন প্রশাসনিক ক্যাডার কর্মকর্তা ছিলেন। তাই প্রশাসনিক ব্যাপারটি আমার ছোটবেলা থেকেই জানা। আপনারা সকলেই আমার কাজে সহযোগিতা করবেন বলে আমি বিশ্বাস করি। নবাগত ইউএনও এস.এম আবু দারদা এর আগে ভূমি মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে কর্মরত ছিলেন। তিনি কুড়িগ্রাম জেলার বাসিন্দা। পরে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা গন তাকে ফুলেল শুভেচছা জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিন্ডিকেটে জিম্মি গোয়ালন্দে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স, অনিয়মের নানা অভিযোগ

স্পে‌নের জ‌য়ে হতাশ রাজবাড়ী‌তে আর্জেন্টাইন সমর্থকরা, নে‌চে গে‌য়ে উল্লাস স্পেন সমর্থক‌দের

যাত্রীবেশী প্রতারকের খপ্পরে অটোভ্যান হারালেন কালুখালীর দরিদ্র ভ্যানচালক

উপজেলা কৃষক দলের সভাপতিকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে গোয়ালন্দে সংবাদ সম্মেলন

গোয়ালন্দে একটি ব্রিজের জন্য চরম দুর্ভোগ, ঝুঁকিতে পারাপার

কালুখালীতে পোল্ট্রি খামার থেকে যুবকের মরদেহ উদ্ধার

দৌলতদিয়া ভূমি অফিসে চুরি হওয়া কম্পিউটারের মনিটর সহ ৩ জন গ্রেপ্তার

গোয়ালন্দে নিষিদ্ধ কারেন্ট জালসহ জেলে আটক

৩ বছরেও নির্মাণ হয়নি কালুখালী মডেল মসজিদের সংযোগ সড়ক, ভোগান্তিতে মুসল্লিরা

একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মনসুর উল করিমের ৭৬তম জন্মবার্ষিকী পালিত

১০

পদকপ্রাপ্ত ডুবরি সাদিকের বাড়িতে এখন শুধুই কান্নার রোল

১১

গোয়ালন্দে অটো রিকশা চালকের মরদেহ উদ্ধার

১২

রাজবাড়ীতে জুলাই আন্দোলনে শহীদ আব্দুল গণির মৃত্যু বার্ষিকী পালিত

১৩

সেরা ডুবুরি পদকপ্রাপ্ত গোয়ালন্দের সাদিকের নদীতে ডুবে মৃত্যু

১৪

পাংশা উপজেলা মহিলা দলের কমিটির অনুমোদন দিলো জেলা বিএনপি 

১৫

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজ‌নে রথ যাত্রা উৎসব

১৬

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কৃষকের

১৭

গোয়ালন্দে কৃষক কার্ড কর্মসূচি বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

১৮

কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুর রাজ্জাক খান আর নেই

১৯

রাজবাড়ী‌তে আর্জেন্টিনা ভক্ত‌দের বিজয় উল্লাস

২০