রাজবাড়ীতে সাবেক ছাত্রলীগ নেতা হত্যাকান্ডে জড়িতদের বিচার দাবীতে বিক্ষোভ - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১৬ নভেম্বর ২০২৪, ১১:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে সাবেক ছাত্রলীগ নেতা হত্যাকান্ডে জড়িতদের বিচার দাবীতে বিক্ষোভ

রাজবাড়ীতে চাঞ্চল্যকর সাবেক ছাত্রলীগ নেতা তানভীর শেখ হত্যাকান্ডে জড়িতদের আইনের আওতায় এনে বিচার দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসুচী পালিত হয়েছে।
শনিবার সকালে রাজবাড়ীর সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে মানববন্ধনের আয়োজন করে নিহত তানভীরের বন্ধু মহল ও সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা।
এ সময় নিহত তানভীরের মা সাহেদা বেগম, বন্ধু তামীম হাসান, নবীন, তনু ইসলাম, তাফসীন হাসান, আশিক হাচান বক্তৃতা করেন। পরে সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে বের করা হয় একটি বিক্ষোভ মিছিল। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে এসে সরকারি উচ্চ বিদ্যালয়ে সামনে অবস্থান নেয়।
বক্তারা এ সময় বলেন, গত ১২ নভেম্বর রাতে শহরের বিনোদপুর এলাকায় তানভীরকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে চিহিৃত দুর্বৃত্তরা। এ ঘটনায় একটি মামলা দায়ের হলেও মুল আসামীরা রয়েছে ধরা ছোয়ার বাইরে। আজকের মধ্যে সকল আসামীকে গ্রেপ্তার করা না হলে আগামীকাল আরো বৃহৎ কর্মসুচী পালন করা হবে।
উল্লেখ্য, তানভীর শেখ রাজবাড়ী পৌরসভার বিনোদপুর এলাকার বাবু শেখে ছেলে ও পৌরসভার তিন নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ডাঃ আবুল হোসেন কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলো। এ ঘটনায় তানভীর শেখের মামা আলম শেখ বাদী হয়ে ১০জনের নাম উল্লেখ করাসহ অজ্ঞাতনামা ৭-৮জনকে আসামী করে মামলা দায়ের করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বালিয়াকান্দিতে ব্যবসায়ীকে মারধর করে লাখ টাকা ও মোটরসাইকেল ছিনতাই, অভিযুক্ত গ্রেফতার

বালিয়াকান্দিতে রং মিশিয়ে লাল তিল কে কালো করার দায়ে ৩ লক্ষ টাকা জরিমানা 

কালুখালীতে জামায়াত কর্মী হত্যার ঘটনায় গ্রেপ্তার-৩

গোয়ালন্দে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ইরানে সমর্থন

নিরাপদ সড়ক নিশ্চিতে আহলাদীপুর হাইওয়ে পুলিশের ব্রিফিং

চিকিৎসা নিতে নিজেই ক্লিনিকে হাজির অসুস্থ হুনুমান 

কালুখালীতে জামায়াত কর্মীর হাত-পা বাঁধা অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার

রাজবাড়ীতে আওয়ামীলীগ, ছাত্রলীগ ও যুবলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

পাংশায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

গোয়ালন্দে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

১০

রাজবাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল

১১

গোয়ালন্দে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার

১২

পাংশায় মাইক্রোবাস ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫

১৩

পাংশায় চাঁদা না দেওয়ায় ক্লিনিক মালিককে মারধরের অভিযোগে গ্রেপ্তার ১

১৪

রাজবাড়ীতে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৫

গোয়ালন্দে সড়কে যানবাহন চাপায় ৩ বছরের শিশুর মৃত্যু

১৬

কালুখালীতে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

১৭

পাংশায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

১৮

 ‘বাবা ছিলেন আমার সন্তানের মত’ গোয়ালন্দে শ্রেষ্ঠ পুত্রবধূদের সম্মাননা

১৯

গোয়ালন্দে চুরি হওয়া মালামাল উদ্ধার না হওয়ায় ভূমি অফিসের সেবা ব্যাহত

২০