বালিয়াকান্দিতে বিদ্যালয়ের দেয়াল ভেঙে জায়গা দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২৫ জুন ২০২৫, ১২:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বালিয়াকান্দিতে বিদ্যালয়ের দেয়াল ভেঙে জায়গা দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ

কামাল হোসেন : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের নটাপাড়া উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর ও টয়লেট ভেঙে জায়গা দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী সাইফুল ইসলাম গংয়ের বিরুদ্ধে।
এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট দপ্তরের বরাবর লিখিত অভিযোগ করেছেন।
প্রধান শিক্ষক জানান, “গত ৫ আগস্টের পর সাইফুল ইসলাম ও তার লোকজন রাতের আঁধারে বিদ্যালয়ের পশ্চিম পাশের দেয়াল ও টয়লেট ভেঙে ফেলে। এ বিষয়ে গত ১১ ডিসেম্বর লিখিত অভিযোগ করি। কিন্তু ওই অভিযোগের তোয়াক্কা না করে সাইফুল ইসলাম গং ঈদুল আযহার ছুটির মধ্যে স্কুলের জমি দখল করে তার বাড়ি প্রবেশের জন্য ইটের রাস্তা নির্মাণ শুর করে। যে কারণে ১৫ জুন আবারও অভিযোগ করি। এরপর ২৩ জুন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল জুবায়ের প্রিন্স ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে এখনো আমরা কোনো কার্যকর পদক্ষেপ দেখতে পাইনি।”
অভিযুক্ত সাইফুল ইসলাম দেয়াল ভাঙার কথা স্বীকার করে বলেন, “ওই টয়লেট ও জমি আমাদের। তাই ভেঙে রাস্তা প্রসস্থ করেছি। প্রশাসন কাগজপত্র দেখে সিদ্ধান্ত নিক। এই রাস্তার অভাবে প্রায় ৩০-৩৫টি পরিবার, একটি ঈদগাহ মাঠ এবং একটি সরকারি অফিসের লোকজন চরম ভোগান্তিতে রয়েছেন।”
এ বিষয়ে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মুস্তাফিজুর রহমান বলেন, “বিষয়টি তদন্তাধীন। দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ী‌তে তেল না থাকায় বন্ধ দুরপাল্লার অ‌নেক যানবাহন

গোয়ালন্দে বিদেশেী পিস্তল-গুলিসহ একজন গ্রেপ্তার

গোয়ালন্দে কৃষক কার্ড বিতরণ বিষয়ে মতবিনিময়

গোয়ালন্দে আন্তজেলা ডাকাত দলের সদস্য গ্রেপ্তার

নারীর অংশগ্রহণ বাড়লে উন্নয়ন আরও ত্বরান্বিত হবে: ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর

গোয়ালন্দে কৃষকদের আয় বৃদ্ধির লক্ষ্যে মাঠ দিবস অনুষ্ঠিত

রাজবাড়ী‌তে ‌জেলা উন্নয়ন সমন্ময় কমি‌টির সা‌থে অর্থ ও প‌রিকল্পনা উপ‌দেষ্টার মত‌বিনিময়

দৌলতদিয়ায় ভোগান্তিরোধে দৃশ্যমান পরিবর্তন দেখতে চাই -সংস্কৃতি প্রতিমন্ত্রী

মা-বাবার দ্বন্দ্বে নিষ্পাপ শিশু আল আকসার কান্না থামছে না

রাজবাড়ীতে তেলের পাম্পগুলোতে জ্বালানী তেলের সংকটে দূর্ভোগ

১০

গোয়ালন্দে মাদ্রাসা ও এতিমখানায় সরকারি খেজুর বিতরণ

১১

গোয়ালন্দে হেরোইনসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

১২

রাজবাড়ীতে সৌদি আরবের ১১০ কার্টন খেজুর বিতরণ

১৩

ঈদ যাত্রা : দৌলতদিয়া নৌপথে নিরাপত্তা জোরদারে নৌ পুলিশের মতবিনিময়

১৪

গোয়ালন্দে সাংবাদিকদের সম্মানে মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজের ইফতার মাহফিল

১৫

স্বেচ্ছায় রাজবাড়ী জেলা ট্রাক মা‌লিক স‌মি‌তির পদ থে‌কে সহ সাধারন সম্পাদক হিরুর পদত্যাগ

১৬

`ফ্যামিলি কার্ড কর্মসূচি ধাপে ধাপে ৪ কোটি পরিবারে পৌঁছানো হবে’

১৭

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে নানা উদ্যোগ

১৮

দৌলতদিয়া থেকে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

বালিয়াকান্দিতে পাটের গোডাউনে আগুন, আহত ৩ ফায়ার ফাইটার

২০