পাংশায় সম্পত্তি লিখে নিয়ে মাকে বাড়ি থেকে বের করে দেয়ার অভিযোগ   - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২৫ জুলাই ২০২৫, ১:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাংশায় সম্পত্তি লিখে নিয়ে মাকে বাড়ি থেকে বের করে দেয়ার অভিযোগ  

oplus_0

মাসুদ রেজা শিশির : রাজবাড়ীর পাংশায় কৌশলে সম্পত্তি লিখে নিয়ে মাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়ার অভিযোগ উঠেছে একমাত্র পুত্র সন্তান ও পুত্রবধুর বিরুদ্ধে।

এ ঘটনায় পাংশা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী (মা) ওই  নারী। ভুক্তভোগী ওই নারীর নাম মোছাঃ ফিরোজা খন্দকার (৬৫)  তিনি পাংশা পৌর শহরের মাগুরাডাঙ্গী গ্রামের মৃত রইচ উদ্দিন খন্দকারের স্ত্রী। একই সাথে তিনি সংবাদ সম্মেলন করে বিষয়টা জাতির সামনে উপস্থাপন করে ন্যায় বিচার কামনা করেন সেই সাথে জমি যাতে বিক্রি করতে না পারে সে বিষয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন বৃদ্ধ এই মা। অভিযুক্ত ছেলের নাম মোঃ খন্দকার ফজলে রাবিব সাগর (৪২) ও তার স্ত্রী মোছাঃ মুন্নি খন্দকার (২৭) বলে জানাগেছে।

পাংশা মডেল থানার দায়েরকৃত অভিযোগ ও ভুক্তভোগী ওই নারী সংবাদ সম্মেলনের মাধ্যমে জানান,  তার একমাত্র ছেলে ও তার পুত্রবধূ তার নিজ নামীয় বাড়ীর জমি বাড়ীসহ কৌশলে লিখে নেয় এবং ১৮ মাস পূর্বে  আমাকে মারধর করে  বাড়ী হতে বাহির করে দেয়। গত ইং ২৩/০৬/২০২৫ তারিখ সকাল অনুমান ০৯.০০ ঘটিকার সময় তিনি বাড়িতে গেলে তাকে অকথ্য ভাষায় গালি গালাজ ও মারধর করে। পরে প্রাণ নাশের  হুমকি প্রদান করে বাড়ি থেকে বের করে দেয় এবং কোন ভরণ-পোষণ দেয়না। এ ঘটনার পর থেকে মানবেতর জীবনযাপন করছে, কখনো মেয়ের বাসায়সহ বিভিন্ন আত্মীয়ের বাড়িতে অবস্থান করছেন তিনি।

উক্ত ঘটনায় অভিযুক্ত মোঃ খন্দকার ফজলে রাবিব সাগরের বোন দীনা খন্দকার বলেন, আমার ভাই কৌশলে আমাদের বাড়ির সম্পত্তি লিখে নিয়ে আমার মাকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছে। বিষয়টি আমরা জানতাম না। বিষয়টি জানার পরে অনেক খোঁজা-খুঁজি করে মাকে পেয়েছি। এ বিষয়ে একটি মামলাও চলমান রয়েছে। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আমরা এর বিচার দাবি করছি এবং আমরা চাই আমার মা তার বাড়ি ফিরে পেয়ে সেখানে বসবাস করুক। এ বিষয়ে অভিযুক্ত মোঃ খন্দকার ফজলে রাবিব সাগরের বাড়িতে গিয়ে পাওয়া যায়নি তার  মুঠোফোন নম্বরে একাধিকবার ফোন করা হলে নাম্বরটি ব্যবহৃত হচ্ছে না বলে জানায় কর্তৃপক্ষ।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, এ সংক্রান্ত বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বালিয়াকান্দিতে বিদ্যুৎপৃষ্টে প্রাণ গেল কিশোরের

রাজবাড়ীতে পেয়াজের দাম না পেয়ে ক্ষোভে পানিতে পেয়াজ ফেলে দিলেন কৃষক

রাজবাড়ীতে একদিনে ১ লাখ ৫৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

রাজবাড়ীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের ঘটনায় থানায় জিডি

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পাংশায় মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা ও সম্মাননা সনদ প্রদান

পাংশায় সংঘর্ষে মৃত্যুর জেরে শতাধিক বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

কালূখালীতে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত

রাজবাড়ীর পাংশায় বিষধর সাপের কামড়ে কৃষকের মৃত্যু

১০

পাংশায় দু’পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু 

১১

পাংশায় পুলিশের অভিযানে অস্ত্রসহ  ডাকাত গ্রেপ্তার

১২

গোয়ালন্দে মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়া উদ্ধার হলেও আসামি পলাতক

১৩

গোয়ালন্দে অবৈধভাবে মাটি উত্তোলন করায় ভেকু বিকল ও ট্রাক জব্দ

১৪

রাজবাড়ীতে প্রান্তিক খামারিদের মাঝে মাছের পোনা বিতরণ

১৫

রাজবাড়ী হাসপাতালে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, কিডনি ডায়ালাইসিস সেন্টারের ঘোষণা

১৬

বালিয়াকান্দিতে ব্যবসায়ীকে মারধর করে লাখ টাকা ও মোটরসাইকেল ছিনতাই, অভিযুক্ত গ্রেফতার

১৭

বালিয়াকান্দিতে রং মিশিয়ে লাল তিল কে কালো করার দায়ে ৩ লক্ষ টাকা জরিমানা 

১৮

কালুখালীতে জামায়াত কর্মী হত্যার ঘটনায় গ্রেপ্তার-৩

১৯

গোয়ালন্দে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ইরানে সমর্থন

২০