পাংশায় সাপের কামড়ে কৃষকের মৃত্যু - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২৮ জুলাই ২০২৫, ১০:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পাংশায় সাপের কামড়ে কৃষকের মৃত্যু

মাসুদ রেজা শিশির : রাজবাড়ীর পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের বড় খোলা গ্রামে বিষধর সাপের কামড়ে মো. আক্কাস আলী (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার দিবাগত রাত ৩টার দিকে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় এ ঘটনা ঘটে।
নিহত আক্কাস আলী একই গ্রামের মো. কহর আলী মন্ডলের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে নিজের ঘরে ঘুমিয়ে ছিলেন আক্কাস আলী। রাত আনুমানিক ১১টার দিকে হঠাৎ পায়ে ব্যথা অনুভব করেন তিনি। আলো জ্বালিয়ে দেখতে পান পা থেকে রক্ত বের হচ্ছে। পরে ধারণা করা হয় তাকে সাপে কেটেছে। পরিবারের লোকজন দ্রুত তাকে স্থানীয়ভাবে পরিচিত সাপুড়িয়া আহম্মদ সাপুড়িয়ার কাছে নিয়ে যান। সেখান থেকে পরে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
কসবামাজাইল ইউনিয়ন পরিষদের সদস্য মো. লিয়াকত আলী মোল্লা বলেন, এই অঞ্চলে সাপের উপদ্রব বেড়েছে। গতরাতে আমার ওয়ার্ডের আক্কাস আলীকে সাপে কামড় দেয়। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরদিন সকালে তাকে দাফন করা হয়েছে।
পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এবাদত হোসেন  বলেন, আমাদের  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এন্টিভেনম রয়েছে। কারও সাপে কাটা সন্দেহ হলে সঙ্গে সঙ্গে তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পরামর্শ দিচ্ছি।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বাংলাদেশে আ’লীগ আর কখ‌নো ফি‌রে আসবে না, ফ‌লে দুঃস্বপ্ন দেখবেন না’ -প্রতিমন্ত্রী খৈয়ম

১

রাজবাড়ী‌তে নারীর কা‌নের দুল নি‌য়ে উধাও চালকবে‌শের প্রতারক

২

রাজবাড়ীতে এক কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

৩

পাংশায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

৪

গোয়ালন্দে গাঁজাসহ আটক ব্যাক্তির ১৪ দিনের কারাদণ্ড

৫

বিউটি পার্লারে চাকরি দেওয়া কথা বলে কিশোরীকে যৌনপল্লীতে বিক্রি, আটক ১

৬

রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে সরকারি আমন ধান সংগ্রহ শুরু

৭

গোয়ালন্দ মোড়ে বাস চাপায় স্কুলছাত্র নিহত

৮

গোয়ালন্দে দুই ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

৯

দৌলতদিয়ায় আজমেরী হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা

১০

গোয়ালন্দে মহাসড়কে হেলমেটবিহীন ৩ মোটরসাইকেল চালককে জরিমানা

১১

দৌলতদিয়ার মাদকসম্রাজ্ঞী রোজির মেয়ে জামাই তুহিন হেরোইনসহ গ্রেপ্তার

১২

রাজবাড়ী শহরে পরিত্যক্ত ট্রাকে আগুন

১৩

অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ীর জনসভা সফল করতে গোয়ালন্দে প্রস্তুতি সভা

১৪

রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন

১৫

পাঁচুরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ গ্রেপ্তার

১৬

দৌলতদিয়ায় ঢাকঢোল পিটিয়ে আদালতের ডিক্রি বাস্তবায়ন

১৭

রাজবাড়ীতে সাবেক কাউন্সিলর ও আ.লীগ নেতা গ্রেপ্তার

১৮

রাজবাড়ীতে বেশীদামে সার বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা

১৯

প্রথম ধাপেই রাজবাড়ীর কালুখালী ও বালিয়াকান্দিতে ইউপি নির্বাচন

২০