রাজবাড়ীতে অতিরিক্ত ডিআইজি-ওসিসহ ৭জনের বিরুদ্ধে মামলা - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০২৪, ৭:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে অতিরিক্ত ডিআইজি-ওসিসহ ৭জনের বিরুদ্ধে মামলা

রাজবাড়ীর বালিয়াকান্দিতে জামায়াত নেতাকে আটকে নির্যাতন ও চাঁদাবাজির অভিযোগে অতিরিক্ত ডিআইজি, থানার ওসি সহ ৭জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের হয়েছে।
মঙ্গলবার রাজবাড়ীর বালিয়াকান্দি ৪নং আমলী আদালতে মামলাটি দায়ের করেছেন বালিয়াকান্দি গ্রামের খন্দকার মনির আজম মুন্নুর ছেলে খন্দকার ফয়সাল বিন মনির।
মামলার আসামীরা হলো, বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি চৌধুরী মঞ্জুরুল করিম, তার ভাই জুয়েল চৌধুরী, হিমেল চৌধুরী, বালিয়াকান্দি উপজেলা সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা শ্রমিকলীগের সভাপতি ইদ্রিস আলী ফকির, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান নায়েব আলী শেখ, বালিয়াকান্দি থানার তৎকালীন অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম।
মামলার বাদী খন্দকার ফয়সাল বিন মনির বলেন, তার পিতা রাজবাড়ী জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি, জেলা জামায়াত ইসলামির সদস্য ও বালিয়াকান্দি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক খন্দকার মনির আজম মুন্নুকে ২০১৬ সালের ২২ এপ্রিল থানায় ধরে নিয়ে নির্যাতন করে। এসময় ক্রসফায়ারের ভয় দেখিয়ে গত ২৩ এপ্রিল ৫লক্ষ টাকা আদায় করে। এ বিষয়ে তাকে ভয়ভীতি দেখায়। ওই সময় মামলা করতে না পারায় দেশের পরিস্থিতি ভালো হওয়ায় এখন আদালতে মামলা দায়ের করেন।
বাদীপক্ষের আইনজীবি রাজবাড়ী বারের এ্যাড. এসএম শাহারিয়ার জামান রাজীব বলেন, মামলাটি আমলে নিয়ে পিবিআই, ওসিকে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ী‌তে ‌জেলা উন্নয়ন সমন্ময় কমি‌টির সা‌থে অর্থ ও প‌রিকল্পনা উপ‌দেষ্টার মত‌বিনিময়

দৌলতদিয়ায় ভোগান্তিরোধে দৃশ্যমান পরিবর্তন দেখতে চাই -সংস্কৃতি প্রতিমন্ত্রী

মা-বাবার দ্বন্দ্বে নিষ্পাপ শিশু আল আকসার কান্না থামছে না

রাজবাড়ীতে তেলের পাম্পগুলোতে জ্বালানী তেলের সংকটে দূর্ভোগ

গোয়ালন্দে মাদ্রাসা ও এতিমখানায় সরকারি খেজুর বিতরণ

গোয়ালন্দে হেরোইনসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

রাজবাড়ীতে সৌদি আরবের ১১০ কার্টন খেজুর বিতরণ

ঈদ যাত্রা : দৌলতদিয়া নৌপথে নিরাপত্তা জোরদারে নৌ পুলিশের মতবিনিময়

গোয়ালন্দে সাংবাদিকদের সম্মানে মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজের ইফতার মাহফিল

স্বেচ্ছায় রাজবাড়ী জেলা ট্রাক মা‌লিক স‌মি‌তির পদ থে‌কে সহ সাধারন সম্পাদক হিরুর পদত্যাগ

১০

`ফ্যামিলি কার্ড কর্মসূচি ধাপে ধাপে ৪ কোটি পরিবারে পৌঁছানো হবে’

১১

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে নানা উদ্যোগ

১২

দৌলতদিয়া থেকে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৩

বালিয়াকান্দিতে পাটের গোডাউনে আগুন, আহত ৩ ফায়ার ফাইটার

১৪

রাজবাড়ীতে পল্লী বিদ্যুৎ সমিতির বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ, নিঃস্ব হওয়ার পথে কৃষক

১৫

রোগীবান্ধব পরিবেশ গড়তে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম

১৬

রাজবাড়ীতে এনজিও বিষয়ক সমন্বয় কমিটির সভা

১৭

গোয়ালন্দে ভেজাল মশলা তৈরির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

১৮

গোয়ালন্দে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

১৯

ঈদে দৌল‌ত‌দিয়া-পাটু‌রিয়া নৌরু‌টে থাক‌বে ক‌য়েকস্ত‌রের নিরাপত্তা ব‌্যবস্থা

২০