৯ মাস নয়, ৩ মাসেই পচছে পেঁয়াজ, ক্ষতিগ্রস্ত রাজবাড়ীর কৃষকরা - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২৭ অগাস্ট ২০২৫, ২:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৯ মাস নয়, ৩ মাসেই পচছে পেঁয়াজ, ক্ষতিগ্রস্ত রাজবাড়ীর কৃষকরা

কামাল হোসেন : ভালো দামের আশায় কৃষি বিপণন অধিদপ্তরের নির্মিত আধুনিক মডেল ঘরে পেঁয়াজ সংরক্ষণ করেও ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন রাজবাড়ীর কৃষকরা। ঘরে রাখা পেঁয়াজ ছয় থেকে নয় মাস ভালো থাকার কথা থাকলেও তিন থেকে চার মাসের মধ্যেই ধরেছে পচন। এতে হতাশ ও ক্ষতিগ্রস্ত হয়েছেন চাষিরা।

কৃষি বিপণন অধিদপ্তরের তথ্য মতে, “পেঁয়াজ ও রসুন সংরক্ষণ পদ্ধতি আধুনিকায়ন এবং বিপণন কার্যক্রম উন্নয়ন” প্রকল্পের আওতায় রাজবাড়ীর কালুখালী ও বালিয়াকান্দি উপজেলায় কৃষকদের জন্য ৫০টি মডেল ঘর নির্মাণ করা হয়। চলতি বছর পাংশা উপজেলাতেও আরও ৫০টি ঘর নির্মাণ শেষে কৃষকদের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রতিটি ঘর নির্মাণে খরচ হয়েছে প্রায় সাড়ে চার লাখ টাকা। কংক্রিটের পিলারের ওপর নির্মিত ২৫ ফুট লম্বা ও ১৫ ফুট চওড়া ঘরগুলোতে রয়েছে তিন স্তরের মাচা। বিদ্যুৎ বিল পরিশোধ সাপেক্ষে যৌথভাবে পাঁচজন কৃষক প্রায় ৩০০ মণ পেঁয়াজ সংরক্ষণ করতে পারেন এসব ঘরে।

কৃষক নজর আলী বিশ্বাস, মহেদ বিশ্বাস, লতিফ বিশ্বাস, জিল্লু শেখ ও পরশ আলী খানসহ অনেকেই জানান, আধুনিক ঘর নির্মাণে তাদের অনেক আশা ছিল। কিন্তু মাত্র তিন মাসেই সংরক্ষিত পেঁয়াজের অর্ধেক নষ্ট হয়ে গেছে। ফলে তারা বাধ্য হয়ে কম দামে বিক্রি করেছেন। এ কারণে ক্ষতির মুখে পড়েছেন অনেকে।

কৃষকেরা অভিযোগ করে বলেন, আগে প্রচলিত পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণ করাই বেশি কার্যকর ছিল। সরকার প্রদত্ত ঘরই এখন তাদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। অনেকে ঘরে পেঁয়াজ না রেখে আলু, রসুনসহ অন্যান্য ফসল রাখছেন।

এ বিষয়ে কৃষি বিপণন অধিদপ্তরের প্রকল্পের উপ-পরিচালক মো. জাহিদুল ইসলাম বলেন, “বেশিরভাগ কৃষক দেশি জাতের পরিবর্তে হাইব্রিড বা উচ্চ ফলনশীল জাতের পেঁয়াজ সংরক্ষণ করেছেন। এগুলো দীর্ঘমেয়াদি সংরক্ষণের উপযোগী নয়। কৃষকদের দেশি জাত রাখতে বলা হলেও অনেকে মানেননি। ফলে তিন মাসের মাথায়ই পচন ধরেছে।”

পেঁয়াজ পচে যাওয়ায় হতাশ কৃষকেরা এখন বিকল্প সংরক্ষণ পদ্ধতির দিকে ঝুঁকছেন। স্থানীয়দের দাবি, মডেল ঘরগুলোর কার্যকারিতা নিশ্চিত করতে কৃষকদের যথাযথ প্রশিক্ষণ দেওয়া এবং দেশি জাতের পেঁয়াজ সংরক্ষণের ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

`ফ্যামিলি কার্ড কর্মসূচি ধাপে ধাপে ৪ কোটি পরিবারে পৌঁছানো হবে’

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে নানা উদ্যোগ

দৌলতদিয়া থেকে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বালিয়াকান্দিতে পাটের গোডাউনে আগুন, আহত ৩ ফায়ার ফাইটার

রাজবাড়ীতে পল্লী বিদ্যুৎ সমিতির বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ, নিঃস্ব হওয়ার পথে কৃষক

রোগীবান্ধব পরিবেশ গড়তে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম

রাজবাড়ীতে এনজিও বিষয়ক সমন্বয় কমিটির সভা

গোয়ালন্দে ভেজাল মশলা তৈরির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

গোয়ালন্দে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

ঈদে দৌল‌ত‌দিয়া-পাটু‌রিয়া নৌরু‌টে থাক‌বে ক‌য়েকস্ত‌রের নিরাপত্তা ব‌্যবস্থা

১০

রাজবাড়ীতে শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে জামাইয়ের টাকা আত্মসাতের অভিযোগ

১১

গোয়ালন্দে এক কিলোমিটারের দূর্ভোগ যেন শেষ হয় না!

১২

তেল সংকটে রাজবাড়ীতে পাম্পে ভিড়, নির্ধারিত সীমায় তেল বিক্রি

১৩

গোয়ালন্দে গভীর রাতে অবৈধ ড্রেজার মেশিন ধ্বংস

১৪

গোয়ালন্দে হেরোইনসহ দুই যুবক গ্রেপ্তার

১৫

বীরমুক্তিযোদ্ধা আ. সামাদ মোল্লাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৬

পেঁয়াজের ন্যায্য দাম না পেয়ে হতাশ কৃষক, চাষে আগ্রহ হারাচ্ছেন তারা

১৭

পাংশায় জমি সংক্রান্ত বিরোধের জেরে রণক্ষেত্র, নারীসহ আহত ৮

১৮

রাজবাড়ীর গান্ধিমারায় মাইক্রোবাস চাপায় কৃষকের মৃত্যু

১৯

গোয়ালন্দে প্রতিবন্ধি শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত আটক

২০