তা‌রেক রহমা‌নের ৩১ দফা মানু‌ষের মু‌ক্তির সনদ -‌খৈয়ম - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২৫, ৫:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তা‌রেক রহমা‌নের ৩১ দফা মানু‌ষের মু‌ক্তির সনদ -‌খৈয়ম

রু‌বেলুর রহমান : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, রাজবাড়ী-১ আসনের সাবেক এম‌পি ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ব‌লে‌ছেন, আজ আওয়ামী লীগের হাতে গোনা কয়েকটা লোকের জন্য সাধারণ সমর্থকদের মুখে কালি পড়েছে এবং এখন সাধারণ নেতা কর্মীরা শঙ্কায় আছে। কিন্তু শেখ হাসিনা ঠিকই তার পরিবার-পরিজন নিয়ে ভারতে চ‌লে গে‌ছে। কিন্তু আমার নেতা তা‌রেক রহমান মানু‌ষের মু‌ক্তির সনদ হিসা‌বে ৩১ দফা দি‌য়েছেন।ফ‌লে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে হবে।
সোমবার (২২ সেপ্টেম্বর) বিকা‌লে দাদশী ইউনিয়নের রেলওয়ে মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজিত জনসভায় প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে তি‌নি এসব কথা বলেন।
আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, আমরা হানাহা‌নি, কাকাকা‌টি, মারাম‌া‌রি চাই না। চাই এই জেলার নদী শাসনসহ উন্নয়ন। সেই বিবেচনার জায়গা থেকে আপনা‌দের ভাবতে হবে। আওয়ামী লীগের ক‌য়েকজন লোকের কার‌ণে স্থানীয় নেতারা আমাদের উপর অত্যাচার করেছে। কিন্তু তাদের উপর আমাদের কোন অভিযোগ নাই। আমরা প্রতিশোধ নিতে পারতাম, কিন্তু প্রতি‌শোধ নিতে যাই নাই ।  ৫ আগ‌ষ্টের পর বলেছি আমরা প্রতি‌শো‌ধের রাজনী‌তি করি না।
তি‌নি ব‌লেন, আমরা দীর্ঘদিন ধরে দ্বিতীয় পদ্মা সেতু ও পদ্মা ব্যারেজ নিয়ে আন্দোলন করে আসছি। ভারত ফারাক্কা বাঁধ দি‌য়ে পানি আটকে রাখে। শী‌তের সময় আমা‌দের দে‌শের ২৬টা জেলা ঠিকমত পা‌নি পায় না। পা‌নির অভা‌বে ফসল ঠিক মত হয় না এবং ফারাক্কা বাঁ‌ধের কার‌ণে আমাদের অনেক ক্ষতি হচ্ছে। তাই আমরা নিজেরাই ঠিক ক‌রে‌ছি ফারাক্কার বিপরীতে আমাদের একটা বাঁধ দিতে হবে। ১৯৬২ সাল থেকে ৭ বার পরীক্ষা করা হয়ে‌ছে এবং বলা হয়েছে বাঁধ রাজবাড়ীতে কর‌তে হ‌বে। কিছু‌দিন আগে পদ্মা সেতু ও পদ্মা ব‌্যারেজ নি‌য়ে ঢাকায় একটা সে‌মিনার করেছিলাম। সেখা‌নে প্রধান অ‌তি‌থি ছি‌লেন বিএন‌পির মহাস‌চিব মীর্জা ফকরুল ইসলাম আলমগীরসহ অনে‌কে। তখন এ বিষয় নি‌য়ে তা‌রেক রহমা‌নের সা‌থেও কথা ব‌লেছি। প‌রে প্রধান উপদেষ্টা বরাবর একটা চিঠি দি‌য়েছিলাম। আজ প্রধান উপ‌দেষ্টার বিশেষ সরকারি আমাকে ফোন ক‌রে বলেছেন প্রধান উপদেষ্টা আম‌া‌দের দাবিটা গুরুত্বসহকারে নিয়েছেন এবং আমাদের সাথে কথা বলতে চান।
‌তি‌নি আরও ব‌লেন, ঠিক এভাবে আমাদের এগিয়ে যেতে হ‌বে। ওখানে পদ্মা ব্রীজ হলে নদীর শাসন হবে । ব্যারেজ হলে জেলার নানা‌বিধ উন্নয়ন হবে এবং শিক্ষা, চি‌কিৎসা ও ব‌্যবসা-বা‌ণিজ্যের প্রসার ঘট‌বে। এ জন‌্য প্রয়োজন একটা নির্বাচন এবং নির্বাচ‌নের মাধ‌্যমে দে‌শে স্থি‌তিশীলতা ফি‌রে আস‌বে। সেই ল‌ক্ষেই আমা‌দের দলমত নি‌র্বিশে‌ষে এক‌ত্রিত হ‌য়ে বিএন‌পি‌কে বিজয়ী কর‌তে হ‌বে।
জনসভায় দাদশী ইউনিয়ন বিএনপির সভাপ‌তি গোলাম মর্তুজার সভাপ‌তিত্বে প্রধান অতিথি হিসা‌বে বক্তব্য রা‌খেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ।
বি‌শেষ অ‌তি‌থি হিসা‌বে বক্তব‌্য রা‌খেন, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারী, সাবেক সদস্য সচিব অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল, যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবিব, আকমল হোসেন, জেলা বিএনপির সদস্য রইচ উদ্দিন ডিউক, এ মজিদ বিশ্বাস, কে এ সবুর শাহিন, বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান বেলায়েত হোসেন, জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আনাম বকুল, জেলা কৃষক দলের আহ্বায়ক আয়ুবুর রহমান আয়ুব, জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি ওমর ফারুক প্রমুখ।
সভা সঞ্চালনা ক‌রেন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সি‌নিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ জ‌হিরুল ইসল‌ার নুরুন্নবী। এ সময় জেলা, উপ‌জেলা, পৌর ও ইউনিয়ন বিএন‌পি ও অঙ্গ সংগঠ‌নের নেতাকর্মীরা উপ‌স্থিত ছি‌লেন।
এদি‌কে জনসভা শুরুর পূ‌র্বে ইউনিয়নসহ আশপা‌শের এলাকা থে‌কে নেতাকর্মীরা খন্ড খন্ড মি‌ছিল নি‌য়ে আসেন জনসভা স্থ‌লে। ফ‌লে জনসভার শুরুর আগেই মাঠ প‌রিপূর্ণ হ‌য়ে ও‌ঠে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ী থেকে ৫ টি আগ্নেয়াস্ত্র সহ ৫জন গ্রেপ্তার

খানখানাপুরে ট্রেন-যানবাহন দূর্ঘটনাস্থ‌লে রেলও‌য়ের তদন্ত ক‌মি‌টি

পাংশায় ৮০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

খানখানাপুরে বিচ্ছিন্ন তেলবাহী ট্রেনের বগির ধাক্কায় নিহত ১, আহত অন্তত ৬জন

কালুখালীর কালিকাপুর রেলব্রিজের ধাক্কায় ট্রেনের ছাদে ভ্রমনকরা যাত্রীর মৃত্যু

ফেরি থেকে পদ্মায় ঝাপদেয়া নারী কচুরিপানায় ৩০ কি.মি. ভাসার পর উদ্ধার

রাজবাড়ী প্রধান ডাকঘরে আর্থিক প্রতারণার প্রতিবাদে মানববন্ধন, আমানতের টাকা ফেরতের দাবি

পাংশায় সংবাদ সংগ্রহ কালে সাংবাদিকের ওপর  হামলা

ফে‌রি থে‌কে নদী‌তে ঝাঁপ দি‌য়ে যাত্রী নি‌খোঁজ

রাজবাড়ী‌তে সব‌জির দা‌ম বৃদ্ধি‌তে বিপা‌কে ক্রেতারা

১০

রাজবাড়ীতে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১১

রাজবাড়ী জেলা কারাগারে হাজতির মৃত্যু

১২

রাজবাড়ীতে হরিজন ঐক্য পষিদের ৭ দফা দাবিতে মানববন্ধন

১৩

গোয়ালন্দে বিভিন্ন সামগ্রী বিতরন করলেন জেলা প্রশাসক

১৪

কমনওয়েলথ গেমসে বাংলাদেশের পতাকাবাহক রাজবাড়ীর রাফি

১৫

মরা পদ্মা কচুরিপানার দখলে, সেতু না থাকায় দুর্ভোগে কয়েকশ কৃষক

১৬

রাজবাড়ীতে জেলা পরিষদের জমি উদ্ধার অভিযানে বাধা, দখলের অভিযোগ

১৭

রাজবাড়ীতে বাড়িতে হামলা-লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগ

১৮

রাজবাড়ীতে সাত দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

১৯

কালুখালীতে বিভিন্ন প্রকার শিক্ষা সামগ্রী বিতরন করলেন জেলা প্রশাসক

২০