মহানবমীর দিনে বিদায়ের সুরে ভরে উঠছে পূজামণ্ডপগুলো - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১ অক্টোবর ২০২৫, ৬:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মহানবমীর দিনে বিদায়ের সুরে ভরে উঠছে পূজামণ্ডপগুলো

কামাল হোসেন : শারদীয় দুর্গাপূজার চতুর্থ দিন মহানবমী। দিনটি শুরু হয়েছে দেবী দুর্গার মহানবমী বিহিত পূজা দিয়ে। নবমীর পূজা শেষ হওয়ার পর থেকেই দেবী বিদায়ের সুরে ভারাক্রান্ত হয়ে উঠেছে রাজবাড়ীর প্রতিটি পূজামণ্ডপ।

বুধবার (০১ সেপ্টেম্বর) সকালে নবমীর তর্পণে দেবীর মহাস্নান এবং ষোড়শ উপাচারে পূজা সম্পন্ন হয়। সন্ধ্যায় অনুষ্ঠিত হবে মহাআরতি। পুরোহিতদের মতে, মহানবমীতে ভক্তদের দেওয়া ষোড়শ উপাচারের পাশাপাশি ১০৮টি নীলপদ্ম, নীলকণ্ঠ ফুল, নীল অপরাজিতা ও যজ্ঞের মাধ্যমে দেবী দুর্গাকে পূজা নিবেদন করা হবে। আজকের দিনে বিশেষভাবে যজ্ঞের আয়োজন থাকে। পূজার অঙ্গ হিসেবে ১০৮টি বেলপাতা, আম কাঠ ও ঘি ব্যবহার করে দেবীর উদ্দেশ্যে আহুতি প্রদান করা হয়।

ভক্তরা জানান, মহানবমীর আরাধনায় বিশেষ তাৎপর্য থাকলেও এটি পূজার বিদায়বেলার দিন, যা আনন্দের সঙ্গে বেদনারও বার্তা আনে। আগামীকাল বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

কালুখালীতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে কৃষি কর্মকর্তাসহ আহত ৬

পাংশায় তিন মাদক কারাবি গ্রেফতার, দু’জনের কারাদন্ড

রাজবাড়ী থেকে ৫ টি আগ্নেয়াস্ত্র সহ ৫জন গ্রেপ্তার

খানখানাপুরে ট্রেন-যানবাহন দূর্ঘটনাস্থ‌লে রেলও‌য়ের তদন্ত ক‌মি‌টি

পাংশায় ৮০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

খানখানাপুরে বিচ্ছিন্ন তেলবাহী ট্রেনের বগির ধাক্কায় নিহত ১, আহত অন্তত ৬জন

কালুখালীর কালিকাপুর রেলব্রিজের ধাক্কায় ট্রেনের ছাদে ভ্রমনকরা যাত্রীর মৃত্যু

ফেরি থেকে পদ্মায় ঝাপদেয়া নারী কচুরিপানায় ৩০ কি.মি. ভাসার পর উদ্ধার

রাজবাড়ী প্রধান ডাকঘরে আর্থিক প্রতারণার প্রতিবাদে মানববন্ধন, আমানতের টাকা ফেরতের দাবি

১০

পাংশায় সংবাদ সংগ্রহ কালে সাংবাদিকের ওপর  হামলা

১১

ফে‌রি থে‌কে নদী‌তে ঝাঁপ দি‌য়ে যাত্রী নি‌খোঁজ

১২

রাজবাড়ী‌তে সব‌জির দা‌ম বৃদ্ধি‌তে বিপা‌কে ক্রেতারা

১৩

রাজবাড়ীতে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৪

রাজবাড়ী জেলা কারাগারে হাজতির মৃত্যু

১৫

রাজবাড়ীতে হরিজন ঐক্য পষিদের ৭ দফা দাবিতে মানববন্ধন

১৬

গোয়ালন্দে বিভিন্ন সামগ্রী বিতরন করলেন জেলা প্রশাসক

১৭

কমনওয়েলথ গেমসে বাংলাদেশের পতাকাবাহক রাজবাড়ীর রাফি

১৮

মরা পদ্মা কচুরিপানার দখলে, সেতু না থাকায় দুর্ভোগে কয়েকশ কৃষক

১৯

রাজবাড়ীতে জেলা পরিষদের জমি উদ্ধার অভিযানে বাধা, দখলের অভিযোগ

২০