পুলিশ সদস্যদের ওপর হামলা, নিন্দা জানিয়ে পুলিশ এসোসিয়েশনের বিবৃতি - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
৭ অক্টোবর ২০২৫, ৬:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পুলিশ সদস্যদের ওপর হামলা, নিন্দা জানিয়ে পুলিশ এসোসিয়েশনের বিবৃতি

স্টাফ রিপোর্টার ॥ সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় পুলিশের ওপর হামলা হয়েছে উল্লেখ করে এসব ঘটনায় নিন্দা ও উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। মঙ্গলবার (৭ অক্টোবর) সংগঠনের পক্ষ থেকে সংগঠনের সাধারন সম্পাদক মনিরুল হক ডাবলু স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ উদ্বেগ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায়, বিশেষ করে নরসিংদী, চট্টগ্রাম, সিলেট ও বগুড়ায় আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ সদস্যদের উপর একাধিক দুঃখজনক হামলার ঘটনা বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের নজরে এসেছে।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, ০৪ অক্টোবর ২০২৫ তারিখে নরসিংদী সদর এলাকায় সক্রিয় চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় অতিরিক্ত পুলিশ সুপারের উপর হামলা চালানো হয়, এতে তিনি আহত হন। একই দিন বগুড়ার শিবগঞ্জে একটি নিষিদ্ধ সংগঠনের এক সদস্যকে গ্রেফতারের সময় পুলিশকে লক্ষ্য করে একটি সংঘবদ্ধ দল অতর্কিত হামলা চালায় এবং আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় তিনজন পুলিশ সদস্য আহত হন। গত ১১ আগস্ট চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দলের মিছিল থেকে পুলিশের উপর হামলা চালিয়ে বন্দর থানার একজন উপ-পরিদর্শককে কুপিয়ে গুরুতর আহত করা হয়। এছাড়া ০৫ অক্টোবর সিলেটের কোম্পানীগঞ্জে নিয়মিত চেকপোস্ট পরিচালনার সময় ট্রাক শ্রমিকদের একটি অংশ পুলিশের উপর সহিংস আচরণ করে, যার ফলে পাঁচজন পুলিশ সদস্য গুরুতর ভাবে আহত হন। এসব অনাকাঙ্ক্ষিত ও বেআইনি ঘটনা শুধু পুলিশ বাহিনীর জন্য নয়, রাষ্ট্রের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলার জন্যও হুমকিস্বরূপ। পুলিশের বৈধ দায়িত্ব পালনে বাধা প্রদান, হামলা বা লাঞ্ছনার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক, নিন্দনীয় ও দুঃখজনক।

বাংলাদেশ পুলিশ মহান মুক্তিযুদ্ধের প্রথম প্রতিরোধ যোদ্ধা। বাংলাদেশ পুলিশ জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখায় দিবা-রাত্রি  নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। সাম্প্রতিক শারদীয় দুর্গাপূজাসহ বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে বাংলাদেশ পুলিশ অত্যন্ত দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছে। ০৫ আগস্ট পরবর্তী সময়ে উদ্ভূত চড়ম প্রতিকূল পরিস্থিতির মাঝেও পুলিশ সংযম, ধৈর্য, নিষ্ঠার সাথে আইনের শাসন প্রতিষ্ঠা করে দায়িত্বশীলতার সাথে কাজ করে যাচ্ছে।

বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন আইনশৃঙ্খলাবিরোধী ও পুলিশবিরোধী এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। একই সঙ্গে, এসব ঘটনার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণে পুলিশ বাহিনী সদা সচেষ্ট রয়েছে এবং ভবিষ্যতেও কর্তব্যে অটল থাকবে।

আমরা বিশ্বাস করি, দেশের জনগণের সহযোগিতায় পুলিশ বাহিনী আগামী দিনেও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করণের মাধ্যমে সংবিধান, গনতন্ত্র সমুন্নত রাখবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খানখানাপুরে বিচ্ছিন্ন তেলবাহী ট্রেনের বগির ধাক্কায় নিহত ১, আহত অন্তত ৬জন

কালুখালীর কালিকাপুর রেলব্রিজের ধাক্কায় ট্রেনের ছাদে ভ্রমনকরা যাত্রীর মৃত্যু

ফেরি থেকে পদ্মায় ঝাপদেয়া নারী কচুরিপানায় ৩০ কি.মি. ভাসার পর উদ্ধার

রাজবাড়ী প্রধান ডাকঘরে আর্থিক প্রতারণার প্রতিবাদে মানববন্ধন, আমানতের টাকা ফেরতের দাবি

পাংশায় সংবাদ সংগ্রহ কালে সাংবাদিকের ওপর  হামলা

ফে‌রি থে‌কে নদী‌তে ঝাঁপ দি‌য়ে যাত্রী নি‌খোঁজ

রাজবাড়ী‌তে সব‌জির দা‌ম বৃদ্ধি‌তে বিপা‌কে ক্রেতারা

রাজবাড়ীতে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রাজবাড়ী জেলা কারাগারে হাজতির মৃত্যু

রাজবাড়ীতে হরিজন ঐক্য পষিদের ৭ দফা দাবিতে মানববন্ধন

১০

গোয়ালন্দে বিভিন্ন সামগ্রী বিতরন করলেন জেলা প্রশাসক

১১

কমনওয়েলথ গেমসে বাংলাদেশের পতাকাবাহক রাজবাড়ীর রাফি

১২

মরা পদ্মা কচুরিপানার দখলে, সেতু না থাকায় দুর্ভোগে কয়েকশ কৃষক

১৩

রাজবাড়ীতে জেলা পরিষদের জমি উদ্ধার অভিযানে বাধা, দখলের অভিযোগ

১৪

রাজবাড়ীতে বাড়িতে হামলা-লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগ

১৫

রাজবাড়ীতে সাত দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

১৬

কালুখালীতে বিভিন্ন প্রকার শিক্ষা সামগ্রী বিতরন করলেন জেলা প্রশাসক

১৭

ব্র্যান্ডের নামে প্রতারণা, ওজনে কারচুপি! রাজবাড়ীতে ব্যবসায়ীকে দণ্ড

১৮

পাংশায় বাস-ট্রাক সংঘর্ষে আহত-৩

১৯

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক হলেন রাজবাড়ীর কৃতিসন্তান ডা. নুরুল ইসলাম

২০