পাচ দফা দাবিতে রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল - Rajbari
মেহেদী হাসান
১৪ নভেম্বর ২০২৫, ১২:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাচ দফা দাবিতে রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও জাতীয় নির্বাচনের পূর্বে গনভোট আয়োজনসহ পাচ দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

পাচদফা দাবিতে শুক্রবার বিকেলে রাজবাড়ীর আজাদী ময়দান থেকে বিক্ষোভ মিছিল বের করে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা শাখা। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে রেলগেট শহীদ স্মৃতি চত্ত্বরে এসে পথসভায় মিলিত হয়। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা শাখার আমীর ও জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এ্যাডভোকেট নূরুল ইসলাম, রাজবাড়ী-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হারুন অর রশিদ, রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মোঃ হাসমত আলী, সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা সাইদ আহম্মেদ, পৌর জামায়াতে ইসলামীর আমীর ডাঃ হামিদুর রহমান বক্তৃতা করেন।

বক্তারা এ সময় বলেন, বর্তমান সরকার গনভোটের নামে শুভঙ্করের ফাকির ব্যাবস্থা করছে। তাদের গনভোটের মধ্যে ষড়যন্ত্র রয়েছে, কারন যদি কোন কারনে নির্বাচন বন্ধ হয় তাহলে গনভোটের কি হবে ?। তাই নির্বাচনের আগেই গনভোটের জোর দাবি
জানান বক্তারা। পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়ন আদেশসহ পাচদফার দাবি জানান বক্তারা। দাবি মানা না হলে আরো বড় কর্মসুচীর ঘোষনার হুসিয়ারী দেন তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে প্রস্তা‌বিত সৌরবিদ্যুৎ প্রকল্পের স্থান পরিদর্শনে চীনের প্রতিনিধিদল

১

গোয়ালন্দে সড়ক নিরাপত্তায় ভ্রাম্যমান আদালতের অভিযান

২

পাংশায় জমি নিয়ে বিরোধের জেরে ধর্ষণচেষ্টার মামলা দিয়ে হয়রানির অভিযোগ

৩

কালুখালী সরকারি হাসপাতালে রক্তের গ্রুপ নির্ণয়ে ভুল রিপোর্ট, বিচারের দাবি স্থানীয়দের

৪

পদ্মায় অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল ও ইলিশ মাছ জব্দ 

৫

পাংশায় ইয়াবাসহ আটক ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড

৬

 ‘আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ চাই’ -আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

৭

গোয়ালন্দে ৫০ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস

৮

 ‘সবার অংশগ্রহনে কাঙ্খিত বাংলাদেশ গড়তে হবে’-অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর

৯

রাজবাড়ীতে রেলপথে পৃথক দুর্ঘটনায় নিহত ২

১০

পাংশায় সড়কের পাশের গাছ কেটে বিক্রির অভিযোগ মাদ্রাসার শিক্ষকের  বিরুদ্ধে

১১

গোয়ালন্দে দুই জেলের ১০ দিন করে কারাদণ্ড, কারেন্ট জাল ধ্বংস

১২

কালুখালী মৃগী বাজারে ভাঙা সড়কে জনদুর্ভোগ চরমে

১৩

গোয়ালন্দে প্রসূতির চিকিৎসায় গুরুতর অনিয়মের অভিযোগে চিকিৎসকের কারাদণ্ড

১৪

গোয়ালন্দে ফিটনেস বিহীন ট্রাককে জরিমানা

১৫

দৌলতদিয়ায় হেরোইনসহ ৬ মাদকসেবীর কারাদণ্ড

১৬

রাজবাড়ী পৌরভার পূজা মন্ডপ প‌রিদর্শনে মেয়র প্রার্থী রোমান

১৭

কালুখালীতে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার জরিমানা

১৮

রাজবাড়ী‌তে ২ লক্ষ মিটার জাল ও ২০ কে‌জি ইলিশসহ ৮ জে‌লে আটক

১৯

গোয়ালন্দে পূজা মন্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক আফরোজা পারভীন

২০