আলোচিত নূরাল পাগলা ইস্যু: পরিবারের করা মামলা প্রত্যাহারের আবেদন - Rajbari
কামাল হোসেন
২৪ নভেম্বর ২০২৫, ১১:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আলোচিত নূরাল পাগলা ইস্যু: পরিবারের করা মামলা প্রত্যাহারের আবেদন

রাজবাড়ীর গোয়ালন্দে আলোচিত নূরুল হক ওরফে নূরাল পাগলার দরবারে হামলার ঘটনায় দায়ের করা মামলাটি প্রত্যাহারের আবেদন করেছেন মামলার বাদী ও নূরাল পাগলার শ্যালিকা শিরিন বেগম।
সোমবার (২৪ নভেম্বর) দুপুরে তিনি রাজবাড়ীর গোয়ালন্দ আমলী আদালতে আনুষ্ঠানিকভাবে আবেদন দাখিল করেন। আদালত আবেদনটি গ্রহণ করে আগামী ২২ ডিসেম্বর শুনানির তারিখ নির্ধারণ করেছেন।
পারিবারিক সূত্র জানায়, মামলার বাদী শিরিন বেগম ও মামলার নামীয় আসামিদের মধ্যে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানোর সিদ্ধান্ত হয়েছে। ফলে মামলা প্রত্যাহারের উদ্যোগ নেন তিনি।
উল্লেখ্য, নূরাল পাগলার দরবারে হামলার প্রায় দুই মাস পর গত ১৩ নভেম্বর শিরিন বেগম ৯৬ জনকে নামীয় আসামি ও আরও ৪০০–৫০০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করে আদালতে মামলা করেন। আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামজিদ হোসেন অভিযোগ আমলে নিয়ে তদন্তের দায়িত্ব পিবিআইকে দেন।
এর আগে গত ৫ সেপ্টেম্বর জুমার নামাজের পর গোয়ালন্দ বাজার শহীদ মহিউদ্দিন আনসার ক্লাবে উপজেলা ইমান আকিদা রক্ষা কমিটি ও তৌহিদী জনতার ব্যানারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ থেকে একদল লোক নূরাল পাগলার দরবারে হামলা চালায়। তারা শরিয়তবিরোধী দাফনের অভিযোগ তুলে তাঁর লাশ কবর থেকে তুলে এনে ঢাকা–খুলনা মহাসড়কের পদ্মার মোড়ে পুড়িয়ে দেয়। হামলায় ১০–১২ জন পুলিশ সদস্যসহ অর্ধশতাধিক মানুষ আহত হন এবং মারাত্মক আহত রাসেল মোল্লার মৃত্যু হয়।
এই ঘটনায় রাসেল মোল্লার বাবা আজাদ মোল্লা ৮ সেপ্টেম্বর গোয়ালন্দ ঘাট থানায় মামলা করেন। হত্যাসহ ভাংচুর, লুটপাট ও লাশ উত্তোলনের অভিযোগে মামলায় সাড়ে তিন হাজার থেকে চার হাজার অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়। মামলায় এখন পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ছাড়াও পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় থানার উপপরিদর্শক সেলিম মোল্লা ৬ সেপ্টেম্বর রাতে আরও একটি মামলা দায়ের করেন। ওই মামলায় তিন হাজার থেকে সাড়ে তিন হাজার অজ্ঞাত আসামি করা হয় এবং পুলিশ এখন পর্যন্ত ১৬ জনকে গ্রেপ্তার করেছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

`ফ্যামিলি কার্ড কর্মসূচি ধাপে ধাপে ৪ কোটি পরিবারে পৌঁছানো হবে’

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে নানা উদ্যোগ

দৌলতদিয়া থেকে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বালিয়াকান্দিতে পাটের গোডাউনে আগুন, আহত ৩ ফায়ার ফাইটার

রাজবাড়ীতে পল্লী বিদ্যুৎ সমিতির বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ, নিঃস্ব হওয়ার পথে কৃষক

রোগীবান্ধব পরিবেশ গড়তে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম

রাজবাড়ীতে এনজিও বিষয়ক সমন্বয় কমিটির সভা

গোয়ালন্দে ভেজাল মশলা তৈরির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

গোয়ালন্দে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

ঈদে দৌল‌ত‌দিয়া-পাটু‌রিয়া নৌরু‌টে থাক‌বে ক‌য়েকস্ত‌রের নিরাপত্তা ব‌্যবস্থা

১০

রাজবাড়ীতে শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে জামাইয়ের টাকা আত্মসাতের অভিযোগ

১১

গোয়ালন্দে এক কিলোমিটারের দূর্ভোগ যেন শেষ হয় না!

১২

তেল সংকটে রাজবাড়ীতে পাম্পে ভিড়, নির্ধারিত সীমায় তেল বিক্রি

১৩

গোয়ালন্দে গভীর রাতে অবৈধ ড্রেজার মেশিন ধ্বংস

১৪

গোয়ালন্দে হেরোইনসহ দুই যুবক গ্রেপ্তার

১৫

বীরমুক্তিযোদ্ধা আ. সামাদ মোল্লাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৬

পেঁয়াজের ন্যায্য দাম না পেয়ে হতাশ কৃষক, চাষে আগ্রহ হারাচ্ছেন তারা

১৭

পাংশায় জমি সংক্রান্ত বিরোধের জেরে রণক্ষেত্র, নারীসহ আহত ৮

১৮

রাজবাড়ীর গান্ধিমারায় মাইক্রোবাস চাপায় কৃষকের মৃত্যু

১৯

গোয়ালন্দে প্রতিবন্ধি শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত আটক

২০