রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার সাইফুল হুদার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মারুফ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. লুৎফর রহমান খান, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক মোশাররফ আহমেদ, সাবেক সদস্য সচিব শহিদুল ইসলাম বাবলু, জেলা বিএনপি’র সাবেক উপদেষ্টা নাজিরুল ইসলাম তিতাস, সরকারী কামরুল ইসলাম কলেজের অধ্যক্ষ মো. নজির হোসেন মোল্লা, পৌর জামাতের আমীর মাওলানা মো. জালাল উদ্দিন, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি আজু শিকদার প্রমুখ।
সভায় মাদক নিয়ন্ত্রণসহ উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নানা আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন করা হয়।
মন্তব্য করুন