১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে রাজবাড়ীতে তৃতীয় দিনেও অর্ধদিবস কর্মবিরতি - Rajbari
কামাল হোসেন
৪ ডিসেম্বর ২০২৫, ১১:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে রাজবাড়ীতে তৃতীয় দিনেও অর্ধদিবস কর্মবিরতি

১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তৃতীয় দিনেও অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন রাজবাড়ীর মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজবাড়ী সদর হাসপাতাল প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এর আগে গত রোববার (৩০ নভেম্বর) দুই ঘণ্টা এবং বুধবার (৩ ডিসেম্বর) চার ঘণ্টা কর্মবিরতি পালন করেন আন্দোলনকারীরা।
কর্মসূচিতে বক্তব্য রাখেন, মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশনের সভাপতি ও ১০ গ্রেড বাস্তবায়ন কমিটির সভাপতি আক্কাস আলী, সাধারণ সম্পাদক মতিউল ইসলাম, ফার্মাসিস্ট এসোসিয়েশনের সভাপতি আশিশ কুমার, সাধারণ সম্পাদক ইলিয়াস আলী, সদর হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট এস. এম. সাজ্জাদ হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, “ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা নার্স ও ডিপ্লোমা কৃষিবিদদের ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করা হয়েছে। কিন্তু একই যোগ্যতা ও দায়িত্ব থাকা সত্ত্বেও মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ক্ষেত্রে বৈষম্য বজায় রাখা হয়েছে।”
তারা আরও জানান, “সারাদেশের ন্যায় রাজবাড়ীতেও আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সব স্বাস্থ্যসেবা ও শিক্ষা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ‘কমপ্লিট শাটডাউন’ পালনের কথা থাকলেও কেন্দ্রীয় নির্দেশনার কারণে তা অর্ধদিবস পালন করা হয়েছে। সরকারের পক্ষ থেকে দাবি বাস্তবায়নের স্পষ্ট নিশ্চয়তা না পেলে আমরা অনির্দিষ্টকালের জন্য লাগাতার শাটডাউন কর্মসূচিতে যেতে বাধ্য হবো।”
নেতারা জানান, “যে কোনো পরিস্থিতিতে হাসপাতালের জরুরি বিভাগ কর্মবিরতির আওতার বাইরে থাকবে। রোগীর জরুরি চিকিৎসা সেবা আমরা বন্ধ রাখবো না।”
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

রাজবাড়ীতে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: পোস্ট মাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

১০

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১১

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১২

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

১৩

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

১৪

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

১৫

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

১৬

কালুখালীতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে কৃষি কর্মকর্তাসহ আহত ৬

১৭

পাংশায় তিন মাদক কারাবি গ্রেফতার, দু’জনের কারাদন্ড

১৮

রাজবাড়ী থেকে ৫ টি আগ্নেয়াস্ত্র সহ ৫জন গ্রেপ্তার

১৯

খানখানাপুরে ট্রেন-যানবাহন দূর্ঘটনাস্থ‌লে রেলও‌য়ের তদন্ত ক‌মি‌টি

২০