গোয়ালন্দে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত - Rajbari
জহুরুল ইসলাম হালিম
৯ ডিসেম্বর ২০২৫, ১০:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ —এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির কার্যক্রম শুরু হয়। পরে বেলুন উড়িয়ে উদ্বোধন ঘোষণা করা হয় এবং মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এরপর সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আমিনুল ইসলাম শফির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—গোয়ালন্দঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল ইসলাম, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ড. মো. শাহাদাৎ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৈয়দ রায়হানুল হায়দার, উপজেলা সমাজসেবা অফিসার রুহুল আমিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হাফিজুর রহমান, উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি আজু শিকদার সহ বিভিন্ন সরকারি বিভাগের প্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও প্রিন্ট–ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মো. রাশেদুল হক রায়হান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে এসিল্যান্ডের ওপর হামলা মামলার প্রধান আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার

পদ্মার চরে আটকা লঞ্চ, নৌ পুলিশের সহায়তায় উদ্ধার ৮৫ যাত্রী

বরাট ভাকলা উচ্চ বিদ্যালয়ের ৮০ বছর পূর্তি উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

রাজবাড়ীতে প্রতিমন্ত্রীর বরাদ্দের চাল পেল ৫০০ দরিদ্র পরিবার

গোয়ালন্দে পবিত্র আশুরার মাতমে অংশ নিয়ে এক ব্যাক্তির মৃত্যু

পাংশায় নিহতের পরিবার ও সংঘর্ষে ক্ষতিগ্রস্তদের বাড়ি পরিদর্শনে এমপি

পাংশায় স্কুল ফাঁকির শাস্তি ৮০০ গাছ রোপণ

কালুখালীতে অবৈধ জাল তৈরির কারখানা থেকে সাড়ে ৬ লাখ টাকার জাল জব্দ

বালিয়াকান্দিতে বিদ্যুৎপৃষ্টে প্রাণ গেল কিশোরের

রাজবাড়ীতে পেয়াজের দাম না পেয়ে ক্ষোভে পানিতে পেয়াজ ফেলে দিলেন কৃষক

১০

রাজবাড়ীতে একদিনে ১ লাখ ৫৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

১১

রাজবাড়ীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

১২

সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের ঘটনায় থানায় জিডি

১৩

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৪

পাংশায় মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা ও সম্মাননা সনদ প্রদান

১৫

পাংশায় সংঘর্ষে মৃত্যুর জেরে শতাধিক বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

১৬

কালূখালীতে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত

১৭

রাজবাড়ীর পাংশায় বিষধর সাপের কামড়ে কৃষকের মৃত্যু

১৮

পাংশায় দু’পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু 

১৯

পাংশায় পুলিশের অভিযানে অস্ত্রসহ  ডাকাত গ্রেপ্তার

২০