গোয়ালন্দে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন - Rajbari
জহুরুল ইসলাম হালিম
৯ ডিসেম্বর ২০২৫, ১০:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন

‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’—এই প্রতিপাদ্যে রাজবাড়ীর গোয়ালন্দে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন, অদম্য নারী সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৯ ডিসেম্বর) দুপুর ১১টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এসে শেষ হয়। পরে সেখানে “অদম্য নারী” শীর্ষক কার্যক্রমের আওতায় সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান ও সাফল্যের জন্য পাঁচজন অদম্য নারীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। শিক্ষা ও চাকরিতে সাফল্যের জন্য চামেলি আক্তার, কৃষি কাজে অর্থনৈতিকভাবে সাফল্যের জন্য জাসমা আক্তার, সফল অভিভাবক (মা) হিসেবে সাহিদা আক্তার, সমাজ উন্নয়ন ও নেতৃত্বে জেসমিন আক্তার এবং জীবনমান উন্নয়নে অবদান রাখায় ফরিদা আক্তারকে ‘অদম্য নারী’ সম্মাননা প্রদান করা হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. হাফিজুল ইসলাম, সমাজসেবা অফিসার রুহুল আমিন, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের প্রভাষক মো. নজির হোসেন মোল্লা, বিভিন্ন দপ্তর প্রধান সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ প্রমূখ।

আয়োজনে বক্তারা নারী অধিকার প্রতিষ্ঠা, সহিংসতা প্রতিরোধ, ডিজিটাল নিরাপত্তা এবং নারীর ক্ষমতায়নে সমন্বিত উদ্যোগের উপর গুরুত্বারোপ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বালিয়াকান্দিতে বিদ্যুৎপৃষ্টে প্রাণ গেল কিশোরের

রাজবাড়ীতে পেয়াজের দাম না পেয়ে ক্ষোভে পানিতে পেয়াজ ফেলে দিলেন কৃষক

রাজবাড়ীতে একদিনে ১ লাখ ৫৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

রাজবাড়ীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের ঘটনায় থানায় জিডি

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পাংশায় মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা ও সম্মাননা সনদ প্রদান

পাংশায় সংঘর্ষে মৃত্যুর জেরে শতাধিক বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

কালূখালীতে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত

রাজবাড়ীর পাংশায় বিষধর সাপের কামড়ে কৃষকের মৃত্যু

১০

পাংশায় দু’পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু 

১১

পাংশায় পুলিশের অভিযানে অস্ত্রসহ  ডাকাত গ্রেপ্তার

১২

গোয়ালন্দে মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়া উদ্ধার হলেও আসামি পলাতক

১৩

গোয়ালন্দে অবৈধভাবে মাটি উত্তোলন করায় ভেকু বিকল ও ট্রাক জব্দ

১৪

রাজবাড়ীতে প্রান্তিক খামারিদের মাঝে মাছের পোনা বিতরণ

১৫

রাজবাড়ী হাসপাতালে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, কিডনি ডায়ালাইসিস সেন্টারের ঘোষণা

১৬

বালিয়াকান্দিতে ব্যবসায়ীকে মারধর করে লাখ টাকা ও মোটরসাইকেল ছিনতাই, অভিযুক্ত গ্রেফতার

১৭

বালিয়াকান্দিতে রং মিশিয়ে লাল তিল কে কালো করার দায়ে ৩ লক্ষ টাকা জরিমানা 

১৮

কালুখালীতে জামায়াত কর্মী হত্যার ঘটনায় গ্রেপ্তার-৩

১৯

গোয়ালন্দে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ইরানে সমর্থন

২০