কালুখালীতে সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১৭ ডিসেম্বর ২০২৫, ১১:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কালুখালীতে সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন

রাজবাড়ীর কালুখালী উপজেলায় সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এ শিক্ষা প্রতিষ্ঠানটি স্থানীয় শিক্ষার্থীদের জন্য মানসম্মত ও আধুনিক শিক্ষার নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা সংশ্লিষ্টদের।

বুধবার (১৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে কালুখালী উপজেলার রতনদিয়া মালিয়াট এলাকায় যশোর ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম আনুষ্ঠানিকভাবে শিক্ষা প্রতিষ্ঠানটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এ সময় উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার, কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার দেবব্রত সরকারসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে জানানো হয়, ইতোমধ্যে সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের জনবল নিয়োগ ও শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। আগামী বছরের এপ্রিল মাস থেকে অস্থায়ীভাবে কালুখালী বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের পাঠদান শুরু হবে। পরবর্তীতে নিজস্ব ক্যাম্পাসে পূর্ণাঙ্গ শিক্ষা কার্যক্রম চালু করা হবে। এছাড়া ২০২৭ সাল থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষা কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম বলেন, “স্থানীয় জনগণের দীর্ঘদিনের চাহিদার প্রেক্ষিতে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের নির্দেশনায় এবং সেনাবাহিনীর নিজস্ব অর্থায়নে এই সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা করা হচ্ছে। এ প্রতিষ্ঠানটি শুধু একাডেমিক শিক্ষাই নয়, বরং শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও সার্বিক মানবিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি আরও বলেন, “আগামী এপ্রিল মাস থেকে প্রাথমিকভাবে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠদান শুরু হবে। পর্যায়ক্রমে এটি একটি পূর্ণাঙ্গ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরিত হবে।”

স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে কালুখালী ও আশপাশের এলাকার শিক্ষার্থীরা ঘরে বসেই মানসম্মত শিক্ষা গ্রহণের সুযোগ পাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে বিএন‌পির জুলাই গণঅভূত্থান দিবস পালন

পাংশায় সাংবাদিককে মারধরের মামলায় বিশু সরদার গ্রেফতার

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজবাড়ীতে ১১ দলীয় জো‌টের সমাবেশ ও মি‌ছিল

দৌলতদিয়া পোড়াভিটার শীর্ষ মাদক সম্রাজ্ঞী রিনা হেরোইনসহ গ্রেপ্তার

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

১০

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

১১

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

১২

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৩

রাজবাড়ীতে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: পোস্ট মাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

১৪

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৫

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

১৭

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

১৮

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

১৯

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

২০