নিরাপদ খাদ্য ব্যবসায় সৎ উদ্যোক্তার বিকল্প নেই : ড. হাকিম মণ্ডল - Rajbari
কামাল হোসেন
২৬ ডিসেম্বর ২০২৫, ৯:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নিরাপদ খাদ্য ব্যবসায় সৎ উদ্যোক্তার বিকল্প নেই : ড. হাকিম মণ্ডল

নিরাপদ খাদ্য শুধু একটি ব্যবসায়িক কার্যক্রম নয়, এটি মানুষের জীবন ও ভবিষ্যতের সঙ্গে সরাসরি সম্পৃক্ত, এমন মন্তব্য করেছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য উৎপাদনকারী ও ব্যবসায়ী সমিতির (বাসাপটা) আহ্বায়ক ড. মোঃ আব্দুল হাকিম মণ্ডল।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর শান্তি মিশনের হলরুমে অনুষ্ঠিত দুই দিনব্যাপী নিরাপদ খাদ্য পণ্য ব্যবসায়ী ও সৎ উদ্যোক্তা সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. হাকিম মণ্ডল বলেন, ভেজাল ও অনিরাপদ খাদ্য মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে সৎ, নৈতিক ও সচেতন উদ্যোক্তা তৈরি করা সময়ের দাবি। তিনি বলেন, লাভের চিন্তা নয়, মানুষের স্বাস্থ্য সুরক্ষাই নিরাপদ খাদ্য ব্যবসার মূল লক্ষ্য হওয়া উচিত। তিনি আরও বলেন, নিরাপদ খাদ্য উৎপাদন ও বিপণনে নৈতিকতা, সততা ও মান নিয়ন্ত্রণ বজায় না থাকলে সমাজ ও রাষ্ট্র উভয়ই ক্ষতিগ্রস্ত হয়। তাই উৎপাদক ও ব্যবসায়ীদের নিজেদের বিবেক ও সামাজিক দায়বদ্ধতা থেকে ভেজালমুক্ত খাদ্য সরবরাহ নিশ্চিত করতে হবে। সভাপতির বক্তব্যে তিনি বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উদ্যোক্তাদের নিয়মিত প্রশিক্ষণ, সচেতনতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিরাপদ খাদ্য ব্যবসার মাধ্যমে একদিকে মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা সম্ভব, অন্যদিকে টেকসই অর্থনৈতিক উন্নয়নও অর্জন করা যাবে। তিনি নিরাপদ খাদ্য আন্দোলনে উদ্যোক্তা, ব্যবসায়ী ও ভোক্তাসহ সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

বাংলাদেশ নিরাপদ খাদ্য উৎপাদনকারী ও ব্যবসায়ী সমিতির (বাসাপটা) আয়োজনে এবং ড. নিম অর্গানিক ওয়ার্ল্ড, হানি ওয়ার্ল্ড,  অর্গানিক ওয়ার্ল্ড, হারবাল ওয়ার্ল্ডের সহযোগিতায় আয়োজিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের রাজবাড়ী জেলা নিরাপদ খাদ্য অফিসার মোঃ আসিফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ড. আহসান স্বপন, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের ড. মোঃ রহিমুল্লাহ মিয়া, আল মদিনা হানি এগ্রো এন্টারপ্রাইজের মোঃ আকমল হোসেন মাহমুদ এবং রাজবাড়ী প্রেসক্লাবের সহ-সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে হত্যাসহ ১০ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার

রাজবাড়ীতে তেলের পাম্পে দীর্ঘ হচ্ছে লাইন, সংকটে কৃষি ও পরিবহন

রাজবাড়ীতে অপহরণের পর মুক্তিপণ দাবি, অপহৃতকে উদ্ধারসহ গ্রেফতার ৫

তীব্র গরমে অসহনীয় লোডসেডিংয়ে জনজীবন অতিষ্ট

রাজবাড়ীতে ১০টি পাম্পের একটিতেও তেল নেই; ভোগান্তি চরমে

রাজবাড়ীতে মাইক্রোবাসে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ২

কৃষক কার্ড নতুন অগ্রযাত্রার সূচনা: ড. তিতুমীর

শিশুদের হাম বাড়ছেঃ রাজবাড়ী জেলার অভিভাবকদের জন্য বিশেষ নির্দেশনা

হা‌মের উপসর্গ নি‌য়ে ২৪ ঘন্টায় রাজবাড়ী সদর হাসপাতা‌লে ৭ জন সহ ১২ শিশু ভ‌র্তি

পাংশায় শতাধিক মা ও শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

১০

জুলাই সনদ বাস্তবায়ন না করার প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ

১১

গোয়ালন্দে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

১২

রাজবাড়ীতে নিখোঁজের কয়েক ঘণ্টা পর পদ্মায় ভাসলো রিক্সাচালকের মরদেহ

১৩

গোয়ালন্দে জাটকা সংরক্ষণ সপ্তাহে পদ্মায় অভিযানে ৩ জেলে দণ্ডিত

১৪

পুলিশ সদস্যের সাথে অনাকাঙ্খিত ঘটনায় বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের উদ্বেগ

১৫

দৌলতদিয়া বাজারে অগ্নিকাণ্ড, লাখ টাকার ক্ষয়ক্ষতি

১৬

পাংশায় ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন আটক

১৭

নেশার টাকা না দেওয়ায় ঘুমন্ত মা’কে কুপিয়ে গুরুতর জখম

১৮

পদ্মা নদী থেকে ১ লাখ মিটার কারেন্ট জাল জব্দ

১৯

যোগদান করেই দৌলতদিয়া ফেরিঘাট পরিদর্শনে জেলা প্রশাসক আফরোজা পারভীন

২০