প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও অংশগ্রহণ নিয়ে রাজবাড়ীতে বিএনপি প্রার্থীর মতবিনিময় - Rajbari
কামাল হোসেন
৩ জানুয়ারী ২০২৬, ৫:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও অংশগ্রহণ নিয়ে রাজবাড়ীতে বিএনপি প্রার্থীর মতবিনিময়

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সদস্য, রাজবাড়ী-১ আসনের মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের আগমন উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দে প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০২ জানুয়ারি) সন্ধ্যায় গোয়ালন্দ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্যোগে দৌলতদিয়া ১ নম্বর ফেরিঘাট সড়কে সংগঠনটির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায়, স্বাগত বক্তব্য রাখেন, রাজবাড়ী প্রতিবন্ধী সুরক্ষা সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মমতাজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মোঃ আরিফ।

সভায় প্রতিবন্ধী ব্যক্তিরা তাদের বিভিন্ন সমস্যা, চাওয়া-পাওয়া ও দাবি তুলে ধরেন। আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম মনোযোগ সহকারে তাদের বক্তব্য শোনেন এবং প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়ে আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, “প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, তারা আমাদের সম্পদ। রাষ্ট্রীয়ভাবে তাদের অধিকার নিশ্চিত করা একটি নৈতিক দায়িত্ব। বিএনপি ক্ষমতায় গেলে প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বাস্তবভিত্তিক উদ্যোগ গ্রহণ করা হবে।” তিনি আরও বলেন, “আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে আলাদা পরিকল্পনা গ্রহণ করা হবে এবং তাদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করা হবে।”

সভায় সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি মো. রতন শেখ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. মোন্নাব শেখ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন মো. রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, জেলা বিএনপির সাবেক সদস্য ও সাবেক সংসদ সদস্যের বড় ছেলে অর্ণব নেওয়াজ মাহমুদ হৃষিদ, ছোট ছেলে অদ্রি নেওয়াজ মাহমুদ রিক, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, মো. নাজিরুল ইসলাম তিতাস, পৌর বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট এবিএম সাত্তার, উপজেলা শ্রমিক দলের সভাপতি সরোয়ার হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম মিয়া, দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহন মণ্ডল, সাবেক সাধারণ সম্পাদক আয়ুব আলী খান, উপজেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক আব্দুল হালিম ফকির, জিয়া সাইবার ফোর্স রাজবাড়ী জেলা শাখার সহ-সভাপতি তানজিম আহমেদ সোহেল মোল্লা, গোয়ালন্দ উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠু, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মুক্তার মাহমুদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সভা শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা শ্রমিক দল, জেলা বাস-মিনিবাস ও কোচ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় কমিটি দৌলতদিয়া শাখা এবং তরুণ প্রজন্ম দল দৌলতদিয়া শাখার পক্ষ থেকে আলী নেওয়াজ মাহমুদ খৈয়মকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে এসিল্যান্ডের ওপর হামলা মামলার প্রধান আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার

পদ্মার চরে আটকা লঞ্চ, নৌ পুলিশের সহায়তায় উদ্ধার ৮৫ যাত্রী

বরাট ভাকলা উচ্চ বিদ্যালয়ের ৮০ বছর পূর্তি উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

রাজবাড়ীতে প্রতিমন্ত্রীর বরাদ্দের চাল পেল ৫০০ দরিদ্র পরিবার

গোয়ালন্দে পবিত্র আশুরার মাতমে অংশ নিয়ে এক ব্যাক্তির মৃত্যু

পাংশায় নিহতের পরিবার ও সংঘর্ষে ক্ষতিগ্রস্তদের বাড়ি পরিদর্শনে এমপি

পাংশায় স্কুল ফাঁকির শাস্তি ৮০০ গাছ রোপণ

কালুখালীতে অবৈধ জাল তৈরির কারখানা থেকে সাড়ে ৬ লাখ টাকার জাল জব্দ

বালিয়াকান্দিতে বিদ্যুৎপৃষ্টে প্রাণ গেল কিশোরের

রাজবাড়ীতে পেয়াজের দাম না পেয়ে ক্ষোভে পানিতে পেয়াজ ফেলে দিলেন কৃষক

১০

রাজবাড়ীতে একদিনে ১ লাখ ৫৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

১১

রাজবাড়ীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

১২

সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের ঘটনায় থানায় জিডি

১৩

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৪

পাংশায় মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা ও সম্মাননা সনদ প্রদান

১৫

পাংশায় সংঘর্ষে মৃত্যুর জেরে শতাধিক বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

১৬

কালূখালীতে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত

১৭

রাজবাড়ীর পাংশায় বিষধর সাপের কামড়ে কৃষকের মৃত্যু

১৮

পাংশায় দু’পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু 

১৯

পাংশায় পুলিশের অভিযানে অস্ত্রসহ  ডাকাত গ্রেপ্তার

২০