দৌলতদিয়াগামী বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ১ ব্যক্তির মৃত্যু - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
৩ জানুয়ারী ২০২৬, ৫:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দৌলতদিয়াগামী বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ১ ব্যক্তির মৃত্যু

কুষ্টিয়া থেকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটগামী একটি লোকাল বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অসুস্থ হয়ে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃত্যু হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (০৩ জানুয়ারি) সকালে আনুমানিক সাড়ে ৮টার দিকে ওই ব্যক্তি কুষ্টিয়ার চৌরহাস মোড় এলাকা থেকে একটি লোকাল বাসে দৌলতদিয়া ঘাটের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে বাসের ভেতরে হঠাৎ করে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি বুঝতে পেরে বাসের যাত্রীরা তাকে দুপুরে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন। তবে অবস্থার অবনতি হলে সন্ধ্যার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, অজ্ঞান পার্টির কোনো চক্র চেতনানাশক প্রয়োগ করে তাকে অচেতন করে সর্বস্ব লুটে নিতে পারে।
থানা সূত্রে আরও জানা যায়, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর। তার শরীরে কোনো ধরনের পরিচয়পত্র পাওয়া যায়নি। লাশটি ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং পরিচয় শনাক্তে পুলিশ তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

এ বিষয়ে গোয়ালন্দ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশিদুল ইসলাম বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এটি অজ্ঞান পার্টির কাজ কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে কুষ্টিয়াসহ বিভিন্ন স্থানে যোগাযোগ করা হচ্ছে। তিনি আরও জানান, মৃতদেহের পরিচয় সনাক্ত ও ক্রাইমসিন প্রস্তুতের জন্য পিবিআই ও সিআইডির ফরেনসিক ইউনিটকে অবহিত করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাংশায় ৩ জুয়েলারিসহ ৪ দোকানে ডাকাতি, আটক-১

পাংশায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ্যদের মাঝে টিন ও অর্থ বিতরণ

গোয়ালন্দে নিরাপদ খাদ্য ব্যাবস্থাপনা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

গোয়ালন্দে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

গোয়ালন্দে ইউপি সদস্য ও স্বেচ্ছাসেবক লীগ নেতা রাসেল গ্রেপ্তার

গোয়ালন্দে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

রাজবাড়ীতে মেয়াদোত্তীর্ণ শিশু পণ্য বিক্রির দায়ে জেল-জরিমানা

রাজবাড়ীতে বিএন‌পির জুলাই গণঅভূত্থান দিবস পালন

পাংশায় সাংবাদিককে মারধরের মামলায় বিশু সরদার গ্রেফতার

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজবাড়ীতে ১১ দলীয় জো‌টের সমাবেশ ও মি‌ছিল

১০

দৌলতদিয়া পোড়াভিটার শীর্ষ মাদক সম্রাজ্ঞী রিনা হেরোইনসহ গ্রেপ্তার

১১

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

১২

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১৩

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

১৪

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

১৫

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

১৬

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

১৭

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

১৮

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

১৯

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

২০